Posts

Showing posts from May, 2022

স্ট্যাডলোন (Stadtlohn) এর যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়

স্ট্যাডলোন (Stadtlohn) এর যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? > ১৬২৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রান্সউইকের ক্রিশ্চিয়ানের বাহিনীর সঙ্গে টিলির কাউন্ট জোহানন সারক্লেসের বাহিনী (ক্যাথলিক লীগের পক্ষে) যে যুদ্ধ হয় তা স্ট্যাডলোনের যুদ্ধ নামে পরিচিত। 

ডেনমার্ক কবে,কেন ত্রিশ বছরের যুদ্ধে যোগদান করেছিল

ডেনমার্ক কবে, কেন ত্রিশ বছরের যুদ্ধে যোগদান করেছিল  ? > হোয়াইট হিলের যুদ্ধে ক্যাথলিক লীগ জয়লাভ করলে জার্মান প্রোটেস্ট্যান্টরা ডেনমার্কের শাসক চতুর্থ ক্রিশ্চিয়ানের সাহায্য প্রার্থনা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ক্যাথলিক লীগের সেনাপতি টিলি উত্তর জার্মানি আক্রমণ করেন (১৬২৫ খ্রিস্টাব্দ)। জার্মান প্রোটেস্ট্যান্টদের রক্ষা করার জন্য ডেনমার্ক ১৬২৫ খ্রিস্টাব্দে ত্রিশ বছরের যুদ্ধে যোগদান করে (১৬২৬ খ্রিস্টাব্দ)।

অবিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝ

অবিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝ ? চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে সামন্ততন্ত্রের পতনের পর পূর্ব ইউরোপে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাতে রাজার ক্ষমতা অবাধ ও চূড়ান্ত ছিল না। এই অঞ্চলে রাজার ক্ষমতা সামন্তপ্রভুদের দ্বারা কিয়দংশে সীমাবদ্ধ ছিল। এই ধরনের রাজতন্ত্রকে ‘অবিশুদ্ধ স্বৈরতন্ত্র' বলা হয়।

ওয়েস্টফেলিয়া চুক্তিতে জার্মানিতে কী প্রভাব পড়েছিল

ওয়েস্টফেলিয়া চুক্তিতে জার্মানিতে কী প্রভাব পড়েছিল? > ওয়েস্টফেলিয়া চুক্তিতে জার্মানির অন্তর্গত প্রায় ৩০০ রাজ্যের সার্বভৌমিকতা স্বীকার করে নেওয়া হয়েছিল। যদিও এগুলিকে পবিত্র রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয়। এর ফলে জার্মানির হ্যাপসবার্গ বংশ দুর্বল হয়ে পড়ে এবং জাতীয় রাষ্ট্ররূপে জার্মানির উত্থান বিলম্বিত হয়।

লুটজেন যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল

লুটজেন যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? > ১৬৩২ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সুইডেনের প্রোটেস্ট্যান্ট রাজা গুস্তাভাস অ্যাডলফাসের বাহিনীর সঙ্গে ক্যাথলিক লীগের পক্ষে পবিত্র রোমান সম্রাট ফার্দিনান্দের সেনাপতি ওয়ালেনস্টাইনের মধ্যে লুটজেনের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ওয়ালেনস্টাইন পরাজিত হন। কিন্তু গুস্তাভাস অ্যাডলফাস নিহত হলে এরপর প্রোটেস্ট্যান্টরা অনেকটাই দুর্বল হয়ে পড়ে।

জাতীয় রাজতন্ত্রের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর

জাতীয় রাজতন্ত্রের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর। > জাতীয় রাজতন্ত্রের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল—১। শক্তিশালী ও অনেকক্ষেত্রে বংশানুক্রমিক রাজতন্ত্র, ২। আমলাতান্ত্রিক শাসনব্যবস্থা, ৩। বিচারব্যবস্থার পুনর্গঠন, ৪। স্থায়ী সৈন্যবাহিনীর উপস্থিতি, ৫। অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন (মার্কেন্টাইলবাদী অর্থনীতি) প্রমুখ।

কোন কোন রাষ্ট্র ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল

কোন কোন রাষ্ট্র ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল? > পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্স, সুইডেন, ডাচ প্রজাতন্ত্র, পবিত্র রোমান সাম্রাজ্যের যুবরাজগণ এবং মুক্ত শহরগুলির শাসকরা ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিল।

গ্যাবলে কী

  গ্যাবলে কী? > গ্যাবলে ছিল ফ্রান্সে আদায়ীকৃত নুনের উপর ধার্য কর। চতুর্দশ লুই-এর অর্থমন্ত্রী কোলবার্ট এই কর প্রবর্তন করেন।

Agarian Path to Capitalism কথাগুলি কে, কোন প্রসঙ্গে উল্লেখ করেছিলেন

'Agarian Path to Capitalism' কথাগুলি কে, কোন প্রসঙ্গে উল্লেখ করেছিলেন?  > ১৯৭৬ খ্রিস্টাব্দে মার্কসবাদী ঐতিহাসিক রবার্ট ব্রেনার 'Past & Peasant' পত্রিকায় একটি বিতর্কে ইউরোপের ধনতন্ত্রে উত্তরণ সম্পর্কে ব্যাখ্যা করার জন্য ‘Agarian Path to Capitalism' কথাগুলি উল্লেখ করেন। তিনি 'নয়া-ম্যালথুসিয়ান তত্ত্ব’-কে (লাদুরি ও পোস্তান) সমর্থন করেন এবং লর্ড ও কৃষকের শ্রেণি সংগ্রামের চিরাচরিত 'Super Structural' কাঠামোকে অস্বীকার করেন।

কবে, কোন সন্ধির দ্বারা ত্রিশ বছরের যুদ্ধের অবসান ঘটে

কবে, কোন সন্ধির দ্বারা ত্রিশ বছরের যুদ্ধের অবসান ঘটে? > ১৬৪৮ খ্রিস্টাব্দের মে-অক্টোবর মাসে স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে ত্রিশ বছরের যুদ্ধের অবসান ঘটে। এছাড়াও এর দ্বারা আশি বছরের যুদ্ধ (১৫৬৮-১৬৪৮ খ্রিস্টাব্দ—স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে)-র সমাপ্তি ঘটে বলে ধরে নেওয়া হয়।

ওসনাব্রুকের শান্তিচুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

ওসনাব্রুকের শান্তিচুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > ১৬৪৮ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর ওসনাব্রুকের চুক্তি স্বাক্ষরিত হয় পবিত্র রোমান সাম্রাজ্য, সুইডেন ও তার মিত্রশক্তিগুলির মধ্যে।

মুনস্টারের শান্তিচুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

মুনস্টারের শান্তিচুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > ১৬৪৮ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ডাচ প্রজাতন্ত্র ও স্পেনের মধ্যে মুনস্টারের সন্ধি স্বাক্ষরিত হয়। ১৫মে চুক্তিটি মুনস্টারে সরকারিভাবে সংশোধিত ও স্বীকৃত হয়। ১৬৪৮ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর মুনস্টারে আর একটি চুক্তি স্বাক্ষরিত হয় পবিত্র রোমান সাম্রাজ্য ও ফ্রান্স ও তার মিত্রশক্তিগুলির মধ্যে।

ওয়েস্টফেলিয়া চুক্তিতে ধর্মীয় ক্ষেত্রে কী পরিবর্তন ঘটেছিল

ওয়েস্টফেলিয়া চুক্তিতে ধর্মীয় ক্ষেত্রে কী পরিবর্তন ঘটেছিল? > ওয়েস্টফেলিয়া চুক্তিতে ক্যাথলিক-প্রোটেস্ট্যান্টদের মধ্যে দীর্ঘ সংঘর্যের অবসান ঘটে। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টরা সমান অধিকার লাভ করে। ক্যালভিনবাদকেও স্বীকৃতি দেওয়া হয়। ১৫৫৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত অগসবার্গের চুক্তিকে স্বীকৃতি দেওয়া হয়—যাতে বলা হয়েছিল , রাজার ধর্মই প্রজার ধর্ম’ (luins regio, eins religio) |

ওয়েস্টফেলিয়া চুক্তিতে কোন দুই রাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃত হয়

ওয়েস্টফেলিয়া চুক্তিতে কোন দুই রাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃত হয়? > ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা স্পেন নেদারল্যাণ্ডের স্বাধীনতা স্বীকার করে নেয়। পবিত্র রোমান সাম্রাজ্যের বন্ধন থেকে মুক্ত হয়ে সুইডেনের স্বাধীনতা তত্ত্বগতভাবে স্বীকৃতি লাভ করে।

এমন একটি ইউরোপীয় রাষ্ট্রের নাম কর যেটি ওয়েস্টফেলিয়া চুক্তিতে স্বাক্ষর করেনি

এমন একটি ইউরোপীয় রাষ্ট্রের নাম কর যেটি ওয়েস্টফেলিয়া চুক্তিতে স্বাক্ষর করেনি? > স্পেন বরাবরই ত্রিশ বছরের যুদ্ধে অংশগ্রহণ করলেও ১৬৪৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়া চুক্তিতে স্বাক্ষর করেনি।

সপ্তদশ শতাব্দীর সূচনায় ফ্রান্সে কোন রাজবংশ শাসন করত? তখন এই রাজবংশের রাজা কে ছিলেন?

সপ্তদশ শতাব্দীর সূচনায় ফ্রান্সে কোন রাজবংশ শাসন করত? তখন এই রাজবংশের রাজা কে ছিলেন?  > সপ্তদশ শতাব্দীর সূচনায় ফ্রান্সে বুর্বো রাজবংশ শাসন করত। তখন ফ্রান্সের রাজা ছিলেন চতুর্থ হেনরি (১৫৮৯-১৬১০ খ্রিস্টাব্দ)।

ওয়েস্টফেলিয়া চুক্তিতে কোন দুইটি রাজ্য জার্মান ডায়েটের সদস্যপদ লাভ করে

ওয়েস্টফেলিয়া চুক্তিতে কোন দুইটি রাজ্য জার্মান ডায়েটের সদস্যপদ লাভ করে? > ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা ফ্রান্স ও সুইডেন জার্মান ডায়েটের সদস্যপদ লাভ করে।

কেন এইরূপ বলা হয় যে—ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা করেছিল?

কেন এইরূপ বলা হয় যে—ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা করেছিল? > ওয়েস্টফেলিয়া চুক্তির আগে ইউরোপে আধুনিক রাষ্ট্রের পরিবর্তে পবিত্র রোমান সাম্রাজ্যের ধারণা প্রচলিত ছিল। এই সাম্রাজ্যের মর্যাদা ছিল যেকোনো রাষ্ট্রের থেকে বেশি। ওয়েস্টফেলিয়া চুক্তি পবিত্র রোমান সাম্রাজ্যের এই কেন্দ্রীয় সাম্রাজ্যের ধারণার অবসান ঘটায়। যে কোনো রাষ্ট্র পবিত্র রোমান সাম্রাজ্যের সমান মর্যাদার অধিকারী হয়। ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্স, স্পেন, সুইডেন, ডেনমার্ক প্রভৃতি অঞ্চলে আধুনিক রাষ্ট্র গড়ে উঠতে থাকে। ওয়েস্টফেলিয়ার রাজনৈতিক বন্দোবস্ত ভবিষ্যত ইউরোপের মানচিত্র এঁকে দেয়। এই কারণে বলা হয়—ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা করেছিল।

কাকে, কেন ‘দ্য গ্রেট' উপাধিতে ভূষিত করা হয়? তাঁর রাজত্বকাল কী ছিল?

কাকে, কেন ‘দ্য গ্রেট' উপাধিতে ভূষিত করা হয়? তাঁর রাজত্বকাল কী ছিল?  > বুর্বো বংশীয় চতুর্থ হেনরি ১৫৮৯-১৬১০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি ক্যাথলিক ও হিউগনোদের মধ্যে বিরোধের অবসান করে ফ্রান্সকে একটি জাতীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। অভ্যন্তরীণ ক্ষেত্রে সামন্তপ্রভুদের ক্ষমতা হ্রাস করে এবং বৈদেশিক ক্ষেত্রে ফ্রান্সের জাতীয় গৌরব পুনরুদ্ধার করে তিনি ফ্রান্সকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এই কারণে তাকে ‘দ্য গ্রেট’ অভিধায় ভূষিত করা হয়।

ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তির অন্তর্গত কয়েকটি চুক্তির নাম কর

ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তির অন্তর্গত কয়েকটি চুক্তির নাম কর। > ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তির (মে-অক্টোবর ১৬৪৮ খ্রিস্টাব্দ) অন্তর্গত তিনটি প্রধান চুক্তি ছিল—১। মুনস্টারের চুক্তি (মে, ১৬৪৮ খ্রিস্টাব্দ), ২। মুনস্টারের চুক্তি (অক্টোবর, ১৬৪৮ খ্রিস্টাব্দ), ৩। ওসনাব্রুকের চুক্তি (অক্টোবর, ১৬৪৮ খ্রিস্টাব্দ)।

কার্ডিনাল রিশেল্য কে ছিলেন

কার্ডিনাল রিশেল্য কে ছিলেন? > কার্ডিনাল রিশেল্যু ছিলেন ফ্রান্সের একজন যাজক অভিজাত ও প্রধানমন্ত্রী (১৬২৪-৪২ খ্রিস্টাব্দ)। ১৬১৬ খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের শাসনকার্যে নিযুক্ত হন। ১৬৪২ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত ফ্রান্সে অভিজাত ও যাজকদের ক্ষমতা খর্ব করে তিনি রাজার ক্ষমতাকে প্রতিষ্ঠা করেন।

ভারভিনসের চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

ভারভিনসের চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > ১৫৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্সের বুর্বো বংশের শাসক চতুর্থ হেনরি স্পেনের সঙ্গে ভারভিনসের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি দ্বারা ফ্রাঙ্কো-স্পেনীয় যুদ্ধের অবসান ঘটে। ভারভিনসের চুক্তিতে ক্যাটেড-ক্যাম্ব্রেসিস-এর চুক্তি পুনর্নবীকরণ করা হয়।

তেইলে কী

  তেইলে কী? > তেইলে ছিল ফ্রান্সে আদায়ীকৃত একটি প্রত্যক্ষ কর। প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও অনভিজাতদের কাছ থেকে এই কর আদায় করা হত। অভিজাত ও যাজকদের এই কর দিতে হত না। তেইলে থেকে মূলত রাজ্যের সামরিক ব্যয় নির্বাহ করা হত। নবম লুই এই কর প্রবর্তন করেন বলে মনে করা হয়।

অ্যালাইয়ের চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

অ্যালাইয়ের চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > ১৬২৬ খ্রিস্টাব্দে ত্রয়োদশ লুই-এর আমলে রিশেল্যুর উদ্যোগে হিউগনোদের সঙ্গে অ্যালাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি দ্বারা হিউগনোদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হয়। কিন্তু তাদের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হলে ফরাসি রাজতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে।

মেরি দ্য মেডিচি কে ছিলেন

মেরি দ্য মেডিচি কে ছিলেন? > মেরি দ্য মেডিচি ছিলেন চতুর্থ হেনরির পত্নী এবং ত্রয়োদশ লুই-র মাতা। ১৬১০-১৬১৭ খ্রিস্টাব্দে নাবালক ত্রয়োদশ লুই-এর অভিভাবিকা হিসেবে তিনি ফ্রান্সে শাসন পরিচালনা করেন।

চতুর্দশ লুই কতদিন রাজত্ব করেন? তিনি কী নামে পরিচিত ছিলেন?

চতুর্দশ লুই কতদিন রাজত্ব করেন? তিনি কী নামে পরিচিত ছিলেন? > চতুর্দশ লুই ১৬৪৩-১৭১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে রাজত্ব করেন। চতুর্দশ লুই ‘মহান অধিপতি' (Great Monarch), 'সূর্য রাজা' (Sun King) প্রভৃতি নামে পরিচিত ছিলেন।

ত্রয়োদশ লুই কতদিন রাজত্ব করেন? তার উপাধি কী ছিল?

ত্রয়োদশ লুই কতদিন রাজত্ব করেন? তার উপাধি কী ছিল? > ত্রয়োদশ লুই ১৬১০-১৬৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ১৬১০-১৬১৭ খ্রিস্টাব্দে তাঁর নাবালকত্বের সময় ফ্রান্সের শাসন পরিচালনা করেছিলেন তাঁর নাম মেরি দ্য মেডিচি। ষোড়শ লুই ‘দ্য জাস্ট কিং’ বা ‘ন্যায়সঙ্গত রাজা’ নামে পরিচিত ছিলেন।

আমিই রাষ্ট্র— উক্তিটি কার

'আমিই রাষ্ট্র'— উক্তিটি কার? > ‘আমিই রাষ্ট্র’—এই বিখ্যাত উক্তিটি চতুর্দশ লুই-এর প্রসঙ্গেই ব্যবহার করা হয়। চতুর্দশ লুই রাজার দৈবস্বত্ত্বের তত্ত্বে বিশ্বাসী ছিলেন। এই ধারণাকে প্রসারিত করতে ফরাসি দার্শনিক ভলতেয়ার চতুর্দশ লুই-এর প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহার করেন (১৭৫১ খ্রিস্টাব্দ)।

ডোভারের গোপন চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

ডোভারের গোপন চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > এই-লা-শ্যাপেলের সন্ধি স্বাক্ষর করার পরও ফ্রান্স বেলজিয়ামের উপর লোভ ত্যাগ করতে পারেনি। বেলজিয়াম অধিকারের পর ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এবং ইংল্যাণ্ডের রাজা দ্বিতীয় চার্লস ১৬৭০ খ্রিস্টাব্দের জুন মাসে ডোভারের গোপন চুক্তি স্বাক্ষর করেন।

ডিউনিসের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়

ডিউনিসের যুদ্ধ  কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?  > ১৬৫৮ খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই-এর বাহিনীর সঙ্গে স্পেনীয় বাহিনীর যে যুদ্ধ সংঘটিত হয় তা ডিউনিস-এর যুদ্ধ বা ডানকির্কের যুদ্ধ নামে পরিচিত। এটি ছিল ফ্রাঙ্কো-স্পেনীয় যুদ্ধের অন্তর্গত একটি যুদ্ধ।

লুই কোড বলতে কী বোঝ

লুই কোড বলতে কী বোঝ? > চতুর্দশ লুই ১৬৬৭ খ্রিস্টাব্দে 'Grande Ordonnance de Procedure Civile' নামে একটি আইন সংহিতা প্রণয়ন করেন যা 'লুই কোড' নামে পরিচিত ছিল। এর দ্বারা ফ্রান্সের সামাজিক প্রথা (ব্যাপটিজম, বিবাহ, মৃত্যু সংক্রান্ত) সমূহকে রাষ্ট্রের তত্ত্বাবধানে আনা হয়। মৃত্যুপঞ্জিকা রক্ষণাবেক্ষণ চার্চের হাত থেকে পার্লামেন্টের হাতে ন্যস্ত করা হয়।

গ্র্যান্ড অ্যালায়েন্স কেন গঠিত হয়

গ্র্যান্ড অ্যালায়েন্স কেন গঠিত হয়? > ১৭০০ খ্রিস্টব্দে স্পেনের নিঃসন্তান রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যু হলে স্পেনীয় সাম্রাজ্যের উত্তরাধিকার লাভ করেন চতুর্দশ লুই এর পৌত্র যুবরাজ ফিলিপ। এর ফলে ফ্রান্স ইউরোপের সর্ববৃহৎ শক্তিতে পরিণত হবার সম্ভাবনা দেখা দিলে ১৭০১ খ্রিস্টাব্দে ইউরোপে ফ্রান্স বিরোধী একটি শক্তিজোট গড়ে ওঠে যা ‘গ্র্যান্ড অ্যালায়েন্স' নামে পরিচিত। গ্র্যান্ড অ্যালায়েন্সে যোগদান করেছিল ইংল্যাণ্ড-হল্যাণ্ডের রাজা তৃতীয় জেমস, পবিত্র রোমান সম্রাট তৃতীয় লিওপোল্ড প্রমুখ।

ফ্রাঙ্কো-ডাচ যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?কোন্ চুক্তি দ্বারা এর অবসান ঘটে?

ফ্রাঙ্কো-ডাচ যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?কোন্ চুক্তি দ্বারা এর অবসান ঘটে? > ফ্রাঙ্কো-ডাচ যুদ্ধ বা ডাচ যুদ্ধ চলেছিল ১৬৭২-১৬৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে একদিকে ছিল ফ্রান্স, সুইডেন, মুনস্টার, কোলন এবং ইংল্যাণ্ড। এই জোট ডাচ প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ডাচদের পক্ষ নিয়ে এই যুদ্ধে যোগ দেয় স্পেন ও ব্রান্ডেনবার্গ এবং অস্ট্রিয়া। ১৬৭৮ খ্রিস্টাব্দে নিজমেনজেন চুক্তি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। এই চুক্তি অনুসারে ফ্রান্স স্পেনের কাছ থেকে ফ্রেঞ্চ-কমটে এবং ফ্লাণ্ডার্স অঞ্চলের কয়েকটি নগরের অধিকার লাভ করে।

অগসবার্গের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল

অগসবার্গের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?  ১৬৮০-১৬৯৭ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই-র সঙ্গে অগসবার্গ লীগের যে যুদ্ধ সংঘটিত হয় তা অগসবার্গের যুদ্ধ নামে পরিচিত। ১৬৯৭ খ্রিস্টাব্দে রিসউইকের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। এই সন্ধি দ্বারা আম্মসাদের উপর লুই তার অধিকার বজায় রাখতে পারলেও লোরেন ছেড়ে দিতে বাধ্য হন। রাইন নদীর দক্ষিণ অংশের উপর লুই তার অধিকার ত্যাগ করেন। তৃতীয় উইলিয়ামকে তিনি ইংল্যাণ্ডের রাজা বলে মেনে নিতে বাধ্য হন।

রাস্টাট-এর চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এতে কী স্থির হয়েছিল

রাস্টাট-এর চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এতে কী স্থির হয়েছিল? > ১৭৭৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই ও পবিত্র রোমান সম্রাট (অস্ট্রিয়ার আর্চ ডিউক)-এর ষষ্ঠ চার্লসের মধ্যে রাস্টাটের চুক্তি স্বাক্ষরিত হয়। এর দ্বারা ফ্রান্স ও পবিত্র রোমান সাম্রাজ্যের মধ্যে শান্তি স্থাপিত হয়।

অগসবার্গ লীগ কবে, কাদের দ্বারা গঠিত হয়

অগসবার্গ লীগ কবে, কাদের দ্বারা গঠিত হয়?  > ১৬৮৬ খ্রিস্টাব্দে অগসবার্গ লীগের সদস্য ছিলেন পবিত্র রোমান সম্রাট প্রথম লিওপোল্ড, স্পেনের দ্বিতীয় চার্লস এবং স্যাভয়ের শাসক দ্বিতীয় অ্যামাডিয়াস। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর বিরুদ্ধে এই জোট গঠিত হয়। ১৬৮৯ খ্রিস্টাব্দে ইংল্যাণ্ড-হল্যাণ্ডের রাজা তৃতীয় জেমস এতে যোগ দান করলে এটি ‘গ্র্যাণ্ড আল্যায়েন্স' নামে পরিচিত হয়।

সপ্তদশ শতাব্দীতে ইউরোপে কোন দুটি সাম্রাজ্যের উত্থান ঘটে

সপ্তদশ শতাব্দীতে ইউরোপে কোন দুটি সাম্রাজ্যের উত্থান ঘটে? > সপ্তদশ শতাব্দীতে পবিত্র রোমান সাম্রাজ্য ভেঙে ইউরোপে অষ্ট্রিয়া ও প্রাশিয়া সাম্রাজ্যের উত্থান ঘটেছিল।

পিরেনিজের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল

পিরেনিজের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? > ডিউনিসের যুদ্ধে পরাজিত স্পেন ১৬৫৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে পিরেনিজের সন্ধি স্বাক্ষর করে।

লুট্টের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? এর গুরুত্ব কী ছিল?

লুট্টের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? এর গুরুত্ব কী ছিল? > ১৬২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ডেনমার্কের প্রোটেস্ট্যান্ট শাসক চতুর্থ ক্রিশ্চিয়ান ও ক্যাথলিক লীগের পক্ষে জার্মান সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দের মধ্যে লুট্টের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে চতুর্থ ক্রিশ্চিয়ান পরাজিত হলে জার্মান প্রোটেস্ট্যান্টরা দ্বিতীয় ফ্রেডারিকের সঙ্গে শান্তি স্থাপনে বাধ্য হয়। যুদ্ধ জয়ের গর্বে দ্বিতীয় ফ্রেডারিক ‘এডিক্ট অফ্ রেস্টিটিউশন' জারি করলে সুইডেন এরপর ত্রিশ বছরের যুদ্ধে জড়িয়ে পড়ে।

ইউট্রিখটের সন্ধি দ্বারা কী স্থির হয়েছিল

ইউট্রিখটের সন্ধি দ্বারা কী স্থির হয়েছিল? > ইউট্রিখটের সন্ধি দ্বারা—১। অ্যাঙ্গুর ডিউক ফিলিপ ‘পঞ্চম ফিলিপ' নাম নিয়ে স্পেনের সিংহাসনে বসেন। চতুর্দশ লুই-এর কনিষ্ঠ পুত্র বেরীর ডিউক এবং লুই এর ভাইপোঁ অর্লিয়েন্স-এর ডিউক স্পেনের ভবিষ্যৎ উত্তরাধিকারী নির্বাচিত হন, ২। স্পেনের ইউরোপীয় ভূ-খণ্ড বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ক। স্যাভয়, সিসিলি ও মিলানের একাংশ লাভ করে, ৩। ষষ্ঠ চার্লস (পবিত্র রোমান সম্রাট এবং অস্ট্রিয়ার আর্চ ডিউক) স্পেনীয় নেদারল্যাণ্ড, নেপলস্, সার্ডিনিয়া এবং মিলানের বৃহদাংশ লাভ করেন, ৪। পর্তুগাল ব্রাজিলের আমাজন নদী অববাহিকা অঞ্চল ও উরুগুয়ে অধিকার লাভ করে, ঘ। ফ্রান্স উত্তর আমেরিকায় অবস্থিত নিউ ফাউণ্ডল্যাণ্ড, রুপার্ট উপদ্বীপ, সেন্ট কিটস্, দ্বীপ ব্রিটেনকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ইউট্রিখটের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

ইউট্রিখটের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > ১৭১৩ খ্রিস্টাব্দের মার্চ-এপ্রিল মাসে স্পেন, ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, স্যাভয় এবং ডাচ প্রজাতন্ত্রের মধ্যে ইউট্রিখট সন্ধি স্বাক্ষরিত হয়। ইউট্রিখট সন্ধি দ্বারা স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটে। চতুর্দশ লুই ও তার পৌত্র স্পেনের ফিলিপের সঙ্গে ব্রিটেনে রানি অ্যান, স্যাভয়ের ডিউক, পর্তুগালের ও ডাচ প্রজাতন্ত্রের সংঘ এই চুক্তি স্বাক্ষর করেন।

इतिहास और साहित्य का संबंध

इतिहास और साहित्य का संबंध  इतिहास और साहित्य का संबंध बहुत गहरा है। क्योंकि दोनों मनुष्य की बात करते हैं। वास्तव में, उन्नीसवीं शताब्दी तक, इतिहास को साहित्यिक अभ्यास की एक शाखा के रूप में देखा जाता था। इतिहास मानव जीवन का दस्तावेज है, दूसरी ओर साहित्य मानव जीवन का प्रतिबिंब है, दोनों समाज का दर्पण है। इतिहास के अभ्यास और साहित्य के निर्माण के बीच की दूरी कम है, दोनों के बीच कुछ सूक्ष्म अंतर हैं। दोनों की निकटता का मुख्य कारण यह है कि मानव और सामाजिक साहित्य में एक साहित्यिक और एक ऐतिहासिक स्रोत को बार-बार व्यक्त किया गया है कि मनुष्य उसका निर्वाह है। इतिहास और साहित्य दोनों अन्योन्याश्रित हैं। साहित्य-आधारित इतिहास अपर्याप्त नहीं हैं, जैसे इतिहास-निर्भर साहित्य में असंख्य हैं। इतिहास की रचना में इतिहासकारों का कहना है कि ऐसी कई स्थितियाँ हैं जहाँ उन्हें समकालीन साहित्यिक सामग्री से अपनी जानकारी एकत्र करनी होती है। उदाहरण के लिए, महामारी जिसने चौदहवीं शताब्दी के मध्य में यूरोप को त्रस्त कर दिया था, उसे एक मानवतावादी लेखक और उसकी द्वारा यथार्थवादी तरीके से चित्रित किया गया है, जिसे...

কে, কবে আলোর গতিবেগ পরিমাপ করেন

  কে, কবে আলোর গতিবেগ পরিমাপ করেন? > বিজ্ঞানী আলাসরোমা ১৬৭৫ খ্রিস্টাব্দে প্রথম আলোর গতিবেগ পরিমাপ করেন।

পার্লামঁ কী

পার্লামঁ কী? > পার্লাম ছিল প্রাক্-বিপ্লব ফ্রান্সের পার্লামেন্ট। প্রথমে এর নাম ছিল 'কিউরিয়া রেজিস'। ১৩০৭ খ্রিস্টাব্দে কিউরিয়া রেজিস (রাজার কাউন্সিল) থেকে প্রথম পার্লাম অফ ল্যাবসিসের জন্ম হয়। ষষ্ঠ চার্লসের আমলে (১৪৪৩ খ্রিস্টাব্দ) গড়ে ওঠে পার্লাম অফ্ তুঁলো। ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রিস্টাব্দ) পূর্ব পর্যন্ত এটি ফ্রান্সের রাজকীয় ক্ষমতাকে সীমাবদ্ধ করার জন্য বিভিন্ন প্রদেশে অভিজাত ও সামন্তদের পার্লাম নামক একটি সংগঠন গড়ে ওঠে। এদের সিদ্ধান্ত রাজা কর্তৃক অনুমোদিত হয়ে আইনের মর্যাদা লাভ করত। সাধারণ বিচারালয় হিসেবেও পার্লাম কাজ করত।

উত্তরাধিকার যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? কোন সন্ধি দ্বারা এর অবসান ঘটে?

উত্তরাধিকার যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? কোন সন্ধি দ্বারা এর অবসান ঘটে?  > ১৭০১-১৭১৪ খ্রিস্টাব্দে স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধে একদিকে ছিলেন ফ্রান্সের চতুর্দশ লুই, পঞ্চম ফিলিপের পক্ষীয় স্পেন এবং ব্যাভেরিয়ার ইলেক্টরেট। অন্যদিকে ছিল ইংল্যাণ্ড-হল্যাণ্ড, পবিত্র রোমান সাম্রাজ্য, আর্চ ডিউক চার্লসের পক্ষপাতী স্পেনীয় বাহিনী, ডাচ প্রজাতন্ত্র, পর্তুগাল, স্যাভয় নিয়ে গঠিত 'গ্র্যান্ড অ্যালায়েন্স'। ১৭১৩ খ্রিস্টাব্দে ইউট্রেখট্ এর সন্ধি এবং ১৭১৪ খ্রিস্টাব্দে রাস্টার্ট-এর সন্ধি ও বাডেন সন্ধি দ্বারা স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটে। 

উত্তরাধিকার যুদ্ধ বা ডেভোলিউশনের যুদ্ধ বলতে কী বোঝ? কোন্ সন্ধির দ্বারা এর অবসান ঘটে?

উত্তরাধিকার যুদ্ধ বা ডেভোলিউশনের যুদ্ধ বলতে কী বোঝ? কোন্ সন্ধির দ্বারা এর অবসান ঘটে? > বেলজিয়াম বা স্পেনীয় নেদারল্যাণ্ডের উপর দাবিকে কেন্দ্র করে ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই এর সঙ্গে নেদারল্যাণ্ডের যে যুদ্ধ সংঘটিত হয় (১৬৬৭-৬৮ খ্রিস্টাব্দ) তা উত্তরাধিকার যুদ্ধ (War of Devolution) নামে পরিচিত। এই যুদ্ধে ইংল্যাণ্ড ও সুইডেন নেদারল্যাণ্ডের পক্ষ অবলম্বন করেছিল।  ১৬৬৮ খ্রিস্টাব্দের মে মাসে এই-লা- শ্যাপেলের সন্ধি (আখেনের সন্ধি) দ্বারা উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটে।

কোন কোন রাষ্ট্র কবে ফ্রান্সের বিরুদ্ধে ত্রিশক্তি মৈত্রী গড়ে তোলে

কোন্ কোন্ রাষ্ট্র কবে ফ্রান্সের বিরুদ্ধে ত্রিশক্তি মৈত্রী গড়ে তোলে? > ১৬৬৮ খ্রিস্টাব্দে ইংল্যাণ্ড, সুইডেন এবং ৭টি ডাচ রাজ্য নিয়ে গঠিত ডাচ যুক্তরাষ্ট্র ফ্রান্সের রাজা চতুর্দশ লুই-এর বিরুদ্ধে ত্রিশক্তি মৈত্রী গঠন করে। ফ্রান্স বেলজিয়াম অধিকার করলে ফ্রান্সের বিরুদ্ধে এই রাষ্ট্রজোট গড়ে উঠেছিল।

বাডেন-এর সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

বাডেন-এর সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? > ১৭১৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই ও পবিত্র রোমান সম্রাট (অস্ট্রিয়ার আর্চ ডিউক)-এর মধ্যে বাডেনের সন্ধি স্বাক্ষরিত হয়। এর দ্বারা স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

ওয়েস্টফেলিয়া চুক্তিতে ফ্রান্স কী সুবিধা লাভ করেছিল

ওয়েস্টফেলিয়া চুক্তিতে ফ্রান্স কী সুবিধা লাভ করেছিল ? > ত্রিশ বছরের যুদ্ধের একেবারে শেষপর্বে ফ্রান্স এতে যোগ দিলেও সবচেয়ে লাভবান হয়েছিল ফ্রান্স। ফ্রান্স মেইন্জ, তুঁলো, ভাদুন, বিশপরিক ও আলস্কার ডিকাপোেল নগরীর অধিকার লাভ করে। ফ্রান্সের রাজা নাবালক চতুর্দশ লুই-এর পক্ষে ম্যাজারিন অধিকাংশ চুক্তি রচনায় মুখ্য ভূমিকা পালন করেন। ওয়েস্টফেলিয়া চুক্তি বুর্বো বংশের নেতৃত্বে শক্তিশালী রাজতন্ত্র গড়ে তোলার ভিত রচনা করে।

'লেটারস কনসার্নিং টলারেশন' গ্রন্থের লেখক কে? গ্রন্থের বিষয়বস্তু কী?

'লেটারস্ কনসার্নিং টলারেশন' গ্রন্থের লেখক কে? গ্রন্থের বিষয়বস্তু কী? > জন লক ‘লেটারস্ কনসার্নিং টলারেশন' নামে ১৬৯০, ১৬৯২ ও ১৬৯৩ খ্রিস্টাব্দে তিনটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি মতপ্রকাশ করেন, রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না করে নিজ নিজ ধর্মাচরণের স্বাধীনতা প্রত্যেক ব্যক্তিরই আছে। তার এই তত্ত্ব আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তাত্ত্বিক ভিত্তি রচনা করে।

এস্টেট জেনারেল কী

এস্টেট জেনারেল কী? > প্রাক্-বিপ্লব ফ্রান্সের আইনসভা স্টেটস জেনারেল বা এস্টেট জেনারেল নামে পরিচিত ছিল। এতে তিনটি কক্ষ ছিল – প্রথম এস্টেট (যাজকদের কক্ষ), দ্বিতীয় এস্টেট (সামন্তদের কক্ষ), তৃতীয় এস্টেট (মধ্যবিত্ত, বুর্জোয়া, কৃষক, সাঁকুলেৎ প্রমুখদের কক্ষ)। এই সভা রাজাকে পরামর্শ দিতে পারত। রাজা এদের পরামর্শ গ্রহণে বাধ্য ছিলেন না। ১৩০২ খ্রিস্টাব্দে ফ্রান্সে এই আইনসভা প্রতিষ্ঠিত হয়। ১৫৬০ খ্রিস্টাব্দ থেকে এর অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৩ জুন আবার এই সভার অধিবেশন বসে। এই অধিবেশনে প্রতিটি এস্টেটে অংশগ্রহণকারী সদস্যদের মাথাপিছু ভোটদানের অধিকারের দাবিকে কেন্দ্র করে ফরাসি বিপ্লবের সূচনা হয়।

ভাসা বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তার রাজত্বকাল কী ছিল?

ভাসা বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তার রাজত্বকাল কী ছিল?   > ভাসা বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গুস্তাভাস অ্যাডালফাস। তিনি ১৬১১-১৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত সুইডেনে রাজত্ব করেন।

পঞ্চদশ লুই ফ্রান্সে কতদিন রাজত্ব করেন। তিনি কী নামে পরিচিত ছিলেন?

পঞ্চদশ লুই ফ্রান্সে কতদিন রাজত্ব করেন। তিনি কী নামে পরিচিত ছিলেন? > পঞ্চদশ লুই ১৭১৫-১৭৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে রাজত্ব করেন। তিনি 'প্রজাপতি রাজা’ নামে পরিচিত ছিলেন।

লিগেচার প্রথা কে প্রবর্তন করেন

'লিগেচার' প্রথা কে প্রবর্তন করেন? > ফরাসি শল্য চিকিৎসক অ্যাম্বুয়েজ পারে রক্তক্ষরণ বন্ধ করার জন্য 'লিগেচার' প্রথা প্রবর্তন।

জিওর্দানো ব্রুনো কে ছিলেন

জিওর্দানো ব্রুনো কে ছিলেন? > ডোমিনিকান সন্যাসী জিওরদানো ব্রুনো কোপারনিকাসের তত্ত্বকে সমর্থন করেন। তিনি বলেন যে, বস্তু জগত পরমাণু দ্বারা গঠিত। এই ধর্মতত্ত্ববিরোধী মতবাদ প্রচারের জন্য ব্রুনোকে পুড়িয়ে হত্যা করা হয়।

কেপলার কে ছিলেন

কেপলার কে ছিলেন? > জোহানেস কেপলার ছিলেন একজন জার্মান জ্যোতির্বিদ। তিনি কোপারনিকাসের তত্ত্বকে সংশোধন করে বলেন, সূর্যের চারদিকে পৃথিবীসহ গ্রন্থগুলি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণকালে গ্রহগুলির গতিবেগ পরিবর্তিত হয়।

টমাস সিডেনহ্যাম কে ছিলেন

টমাস সিডেনহ্যাম কে ছিলেন? > টমাস সিডেনহ্যাম ছিলেন স্টুয়ার্ট যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। তাঁকে আধুনিক 'ক্লিনিক্যাল ডায়গোনস্টিক মেডিসিন'-এর জনক বলা হয়। রক্তাল্পতায় লৌহঘটিত লবণ প্রয়োগ, ম্যালেরিয়ার চিকিৎসায় সিঙ্কোনা ছালের প্রয়োগ, উপদংশের চিকিৎসায় পারদঘটিত লবণ প্রয়োগ তাঁর অমূল্য অবদান। জীবিত অবস্থাতেই তিনি ইউরোপের শ্রেষ্ঠ চিকিৎসক' বলে খ্যাতি অর্জন করেন।

টমাস লিনেকার কে ছিলেন

টমাস লিনেকার কে ছিলেন? > টমাস লিনেকার ছিলেন ইংল্যাণ্ডের রাজা সপ্তম হেনরির সভা-চিকিৎসক। তাঁর উদ্যোগে লণ্ডনে 'রাজকীয় ভেষজশাস্ত্র বিদ্যালয়' (Royal College of Medicine) প্রতিষ্ঠিত হয়।

ইমপেটাস তত্ত্ব কী

ইমপেটাস তত্ত্ব কী ? > রেনেসাঁস যুগের বিজ্ঞানী জ্যা বুরিদা অ্যারিস্টটলের গতিতত্ত্বের সংশোধন করেন এবং নতুন তত্ত্ব আবিষ্কার করেন। এটি ‘ইমপেটাস তত্ত্ব’ নামে পরিচিত।

টেলিস্কোপ কে আবিস্কার করেন

  টেলিস্কোপ কে আবিষ্কার করেন? > টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সাথে একাধিক ব্যক্তির নাম জড়িয়ে আছে। নেদারল্যাণ্ডে ১৬০৮ খ্রিস্টাব্দে প্রথম 'প্রতিসরণ টেলিস্কোপ' আবিষ্কৃত হয়। এর কৃতিত্ব দেওয়া হয় দু’জন চশমা নির্মাতা হান্স লেপারসে এবং জ্যাকারিয়াস জ্যানসেনকে। এছাড়াও আলকামারের জ্যাকব মেটিয়াসের নামও এই প্রসঙ্গে উঠে আসে। ১৬০৯ খ্রিস্টাব্দে গ্যালিলিও গ্যালিলি একটি টেলিস্কোপ আবিষ্কার করেন। ১৬৮৮ খ্রিস্টাব্দে আইজ্যাক নিউটন প্রথম প্রতিফলন টেলিস্কোপ আবিষ্কার করেন।

'Discourses on Livy' গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের বিষয়বস্তু কী?

'Discourses on Livy' গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের বিষয়বস্তু কী?  > 'Discourses on Livy' গ্রন্থের রচয়িতা ইতালীয় রাষ্ট্রতত্ত্ববিদ মেকিয়াভেলি। ‘Discourses on Livy’ গ্রন্থে মেকিয়াভেলি মতপ্রকাশ করেন, একমাত্র দেশের জন্য যা কল্যাণকর হবে সেটিই হবে সব থেকে জনকল্যাণকর কার্যাবলী। এই গ্রন্থে তিনি প্রথম 'রিপাবলিক' শব্দের প্রয়োগ করেন। রাজা, অভিজাত ও জনগণের ত্রিবিধ ক্ষমতার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হবে। তিনি রাষ্ট্রকে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন এবং বলেন রাষ্ট্রকে লক্ষ্য রাখতে হবে প্রজারা যেন রাষ্ট্রকে আঘাত হানতে না পারে। একইসঙ্গে তিনি 'Prince' পরিচালিত রাষ্ট্র অপেক্ষা ‘People' দ্বারা পরিচালিত রাষ্ট্রকে ‘উন্নত রাষ্ট্র' বলে মতপ্রকাশ করেন।

সুইডেনের বিরুদ্ধে গঠিত জার্মান ক্যাথলিক লীগে কারা যোগ দিয়েছিল

সুইডেনের বিরুদ্ধে গঠিত জার্মান ক্যাথলিক লীগে কারা যোগ দিয়েছিল? > সুইডেনের রাজা গুস্তাভাস অ্যাডালফাসের বিরুদ্ধে ক্যাথলিক লীগে যোগ দিয়েছিলেন প্রথম ম্যাক্সিমিলিয়ান (ব্যাভেরিয়ার ইলেক্টর) এবং পবিত্র রোমান সম্রাট (অস্ট্রিয়ার দ্বিতীয় ফার্দিনান্দ)।

ক্যাটেসিয় বা কো-অর্ডিনেট জ্যামিতির প্রবর্তক কে ছিলেন

ক্যাটেসিয় বা কো-অর্ডিনেট জ্যামিতির প্রবর্তক কে ছিলেন ? > ক্যাটেসিয় বা কো-অর্ডিনেট জ্যামিতির জনক ছিলেন রেনে দেকার্ত।

Crisis of Conscience‌ কী

 'Crisis of Conscience' কী? > সপ্তদশ শতাব্দীর শেষ দিকে এক ধরনের যুক্তিবাদ মানুষকে ধর্মবিশ্বাস ও অন্যান্য বিষয়ে অন্যান্য ব্যক্তিদের প্রতি সহনশীলতা নীতি গড়ে তুলতে সাহায্য করেছিল। ঐতিহাসিকগণ ব্যক্তির এই ধরনের রূপান্তরকে 'Crisis of Conscience' বলে অভিহিত করেছেন।

মাধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন

মাধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন ?  > বিজ্ঞানী আইজ্যাক নিউটন ‘মাধ্যাকর্ষণ তত্ত্ব’ আবিষ্কার করেন।

অ্যান এসে কনসার্নিং হিউম্যান আণ্ডারস্ট্যান্ডিং গ্রন্থের বিষয়বস্তু কী

'অ্যান এসে কনসার্নিং হিউম্যান আণ্ডারস্ট্যান্ডিং’ গ্রন্থের বিষয়বস্তু কী?  > জন লক ১৬৯০ খ্রিস্টাব্দে 'অ্যান এসে কনসার্নিং হিউম্যান আণ্ডারস্ট্যান্ডিং' নামে একটি গ্রন্থ রচনা করেন। তার ‘Theory of Mind'-কে আধুনিক ‘identify’ ও ‘self' ধারণার উৎস ধরা হয়। তিনি এই গ্রন্থে বলেন, ‘আত্মা’ হল এক সচেতনতা (Consciousness)। তার মতে, মন একটি শূন্য স্লেট (tabula rasa)। তিনি এই গ্রন্থে হিউম, রুশো ও কান্টের মনোবিজ্ঞান ও দার্শনিক চিন্তার ভিত্তি রচনা করে যান।

The Prince গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের বিষয়বস্তু কী?

'The Prince' গ্রন্থের লেখক কে ? এই গ্রন্থের বিষয়বস্তু কী? > ইতালীয় রাষ্ট্রতত্ত্ববিদ মেকিয়াভেলি 'The Prince' গ্রন্থের রচয়িতা। ‘The Prince' গ্রন্থে মেকিয়াভেলি 'সর্বশক্তিমান রাষ্ট্র’-এর তত্ত্বকে তুলে ধরেন। এতে বলা হয়, শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতাবান শাসক কূটনীতির দ্বারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন। আরো বলা হয়, ‘সর্বসাধারণের সুবিধার্থে' রাষ্ট্র কাজ করবে এবং বিরাজমান রাজনৈতিক ধারাকে বা তার ঐতিহ্যকে কেবলমাত্র বিস্তৃত করবে।

হবস রচিত দুটি গ্রন্থের নাম লেখ। হবস কেন তাঁর মতবাদ প্রচার করেছিলেন?

হবস রচিত দুটি গ্রন্থের নাম লেখ। হবস কেন তাঁর মতবাদ প্রচার করেছিলেন? > হবস রচিত দুটি গ্রন্থ হল—১। 'লেভিয়াথান' এবং ২। “দ্য ম্যাটার ফর্ম অ্যাণ্ড পাওয়ার অফ এ কমনওয়েলথ একলেসিয়াস্টিক্যাল অ্যাণ্ড সিভিল'। ইংল্যাণ্ডের স্বৈরাচারী স্টুয়ার্ট রাজাদের অত্যাচারী শাসনকে আইনগত ভিত্তি প্রদানের উদ্দেশ্যে হবস তাঁর মতবাদ প্রচার করেন।

ফ্রান্সের এমন একটি প্রোটেস্ট্যান্ট রাষ্ট্রের নাম কর যাতে ফরাসি রাজতন্ত্রের চরম বিরোধিতা করা হয়েছিল

ফ্রান্সের এমন একটি প্রোটেস্ট্যান্ট রাষ্ট্রের নাম কর যাতে ফরাসি রাজতন্ত্রের চরম বিরোধিতা করা হয়েছিল? > ফ্রান্সে প্রকাশিত একটি রাজতন্ত্র বিরোধী গ্রন্থ হল 'ভিনডিসিয়ে কন্ট্রা টাইরেনাস' (১৫৭৯ খ্রিস্টাব্দ)। এই গ্রন্থের লেখক 'স্টিফেনাস জুনিয়াস ত্রুটাস' ছদ্মনাম ব্যবহার করেছিলেন। সম্ভবত এই গ্রন্থের লেখক ছিলেন হুবার্ট ল্যাংগুয়েট এবং ফিলিপে ডি মনে।

Dialogues and Discourses গ্রন্থটির রচয়িতা কে? জাতীয় রাষ্ট্রের উদ্ভবে এই গ্রন্থটির ভূমিকা কী ছিল?

'Dialogues and Discourses' গ্রন্থটির রচয়িতা কে? জাতীয় রাষ্ট্রের উদ্ভবে এই গ্রন্থটির ভূমিকা কী ছিল? > 'Dialogues and Discourses' গ্রন্থটির রচয়িতা ইতালীয় ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদ ফ্রান্সিসকো গুইসিয়ারদিনি। তাঁর অন্য দুটি গ্রন্থ হল 'ইতালির ইতিহাস’ ও ‘ফ্লোরেন্সের ইতিহাস'। গুইসিয়ারদিনি 'Dialogues and Discourses' গ্রন্থে মেকিয়াভেলির রাষ্ট্রতত্ত্বকে সংশোধন করেন। তিনি শাসকের চূড়ান্ত ক্ষমতার উপর গুরুত্ব আরোপের পরিবর্তে দেশপ্রেমকে বাধ্যতামূলক ও কর্তব্য বলে চিহ্নিত করেন। তাঁর মতে, নিজের আত্মা বা মনকে উত্তীর্ণ করে দেশকে দায়িত্বপূর্ণ আগে স্থান দিতে হবে। রাষ্ট্রকে ধর্মীয় বা খ্রিস্টান ধারণার বশবর্তী হয়ে শাসন করা উচিত নয়। মেকিয়াভেলির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতত্ত্বকে তিনি নতুন সংজ্ঞায় উন্নীত করলে জাতীয় রাজতন্ত্রের উদ্ভবে তা অন্যতম মতাদর্শগত প্রেরণা হিসেবে কাজ করে।

জন লক বর্ণিত জনগণের তিন পবিত্র অধিকারগুলি কী কী?

জন লক বর্ণিত জনগণের তিন পবিত্র অধিকারগুলি কী কী?  > লক বর্ণিত জনগণের তিন পবিত্র অধিকার হল – ১। জীবন, ২। স্বাধীনতা ও ৩। সম্পত্তির অধিকার। ১। জন্ম মাত্রই প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে।  ২। প্রত্যেক মানুষের স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে, যদি তা অন্যের প্রথম অধিকারটিকে ৩। প্রত্যেক মানুষের সম্পত্তি অর্জন ও সৃষ্টি করার অধিকার আছে, যদি না তা উপরের দুটি ক্ষুণ্ন না করে অধিকারকে বিঘ্নিত করে।

ফন্ডে কী

  ফন্ডে (ফ্রঁদে)  কী? > ১৬৪৮-৫২ খ্রিস্টাব্দে ফ্রান্সে সামস্ত অভিজাত ও মধ্যবিত্তদের একটি বিদ্রোহ দেখা দেয়। এটি ফন্ডে (ফ্রঁদে) নামে পরিচিত ছিল। এরা সামন্তদের উপর কর হ্রাস, সামন্তদের ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি দাবির ভিত্তিতে বিদ্রোহ করে। এদের নেতা ছিলেন গোল্ডে এবং প্রধান সেনাপতি ছিলেন কণ্ডে। ম্যাজারিন কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন।

লেভিয়াথান কথাটির অর্থ কি

লেভিয়াথান কথাটির অর্থ কি? > বাইবেল অনুসারে 'লেভিয়াথান' এক সমুদ্র দানব। সম্ভবত রাষ্ট্রকে দানব হিসেবে দেখে হবস তাঁর গ্রন্থের এইরূপ নামকরণ করেছিলেন।

হবস-এর ‘সামাজিক চুক্তি' মতবাদের মূলকথা কী ছিল

হবস-এর ‘সামাজিক চুক্তি' মতবাদের মূলকথা কী ছিল?  > থমাস হবস তাঁর 'লেভিয়াথান' গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে ‘সামাজিক চুক্তি’ মতবাদ প্রকাশ করেন (১৬৫১ খ্রিস্টাব্দ)। তাঁর মতে, আদিম ব্যবস্থা ‘State of Nature' ছিল 'Solitary. poor, nastry,Brutish and short"। নৈরাজ্য থেকে মুক্তির জন্য আদিম মানুষ তাই যাবতীয় ক্ষমতা রাজার হাতে তুলে দেয় একটি সামাজিক চুক্তির মাধ্যমে। রাজা এই চুক্তির অংশ নন। তিনি এর উর্ধ্বে। তাই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ বেআইনী। প্রকৃতপক্ষে তাঁর এই তত্ত্ব তৎকালীন স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারকে সমর্থন করেছিল।

হবস অনুসারে কে সার্বভৌম শক্তির অধিকারী

হবস অনুসারে কে সার্বভৌম শক্তির অধিকারী ? > থমাস হবস অনুসারে যেহেতু আদিম মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে যাবতীয় ক্ষমতা রাজার হাতে তুলে দিয়েছিল তাই সার্বভৌম শক্তির অধিকারী রাজা। যেহেতু রাজা চুক্তির অংশ নন তাই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না বলে হবস মতপ্রকাশ করেছিলেন।

রাষ্ট্র সম্পর্কে 'সামাজিক চুক্তি' মতবাদের প্রথম দুই প্রবক্তার নাম উল্লেখ কর

রাষ্ট্র সম্পর্কে 'সামাজিক চুক্তি' মতবাদের প্রথম দুই প্রবক্তার নাম উল্লেখ কর।  > রাষ্ট্র সম্পর্কে 'সামাজিক চুক্তি' মতবাদের দুই প্রবক্তার নাম থমাস হবস ও জন লক। এছাড়াও রুশো এবং ইমানুয়েল কান্ট ও ‘সামাজিক চুক্তি’ মতবাদ প্রচার করেন।

উত্তরের সিংহ কাকে,কেন বলা হয়

‘উত্তরের সিংহ’ কাকে,কেন বলা হয়?  > সুইডেনের রাজা গুস্তাভাস অ্যাডালফাসকে (১৬১১-৩২ খ্রিস্টাব্দ) ‘উত্তরের সিংহ' বলা হয়। ইউরোপের উত্তর ও পূর্বাঞ্চলে পোল্যাণ্ড, রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি ও বাল্টিক অঞ্চলে একাধিক যুদ্ধের মাধ্যমে তিনি সুইডেনকে উত্তর ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেন। বাল্টিক সাগরকে তিনি ‘সুইডিশ হ্রদ’-এ পরিণত করতে সক্ষম হন। এই কারণে গুস্তাভাস অ্যাডালফাসকে 'উত্তরের সিংহ' (Lion of the Noth) বলে অভিহিত করা হয়।

ডিসকোর্স অন মেথড গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?

ডিসকোর্স অন মেথড গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?  > ডিসকোর্স অন্ মেথড'—গ্রন্থটির রচয়িতা ছিলেন রেনে দেকার্ত।

জন লক কোন দেশের দার্শনিক

জন লক কোন দেশের দার্শনিক  জন লক ছিলেন ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লবের সমসাময়িক একজন বিখ্যাত দার্শনিক ও উদারবাদী চিন্তাবিদ। গৌরবময় বিপ্লবের ফলে সৃষ্ট পরিবর্তনকে আইনগত ভিত্তি দেবার জন্য জন লক তাঁর ‘সামাজিক চুক্তি’ মতবাদ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, জীবন, সম্পত্তি ও স্বাধীনতার অধিকার জনগণের ‘তিন পবিত্র অধিকার'। এই অধিকারগুলি খর্ব করার কোনো অধিকার রাষ্ট্র বা শাসকের নেই।

‘টু ট্রিটাইস অফ্ সিভিল গভর্নমেন্ট’ গ্রন্থের বিষয়বস্তু কী? অথবা, যে গ্রন্থে লক বিপ্লবকে যুক্তিসঙ্গত বলে প্রমাণ করেছিলেন সেটির নাম উল্লেখ কর।

  ‘টু ট্রিটাইস অফ্ সিভিল গভর্নমেন্ট’ গ্রন্থের বিষয়বস্তু কী? অথবা, যে গ্রন্থে লক বিপ্লবকে যুক্তিসঙ্গত বলে প্রমাণ করেছিলেন সেটির নাম উল্লেখ কর। > জন লক 'টু ট্রিটাইস অফ্ সিভিল গভর্নমেন্ট' নামে ১৬৮৯ খ্রিস্টাব্দে একটি গ্রন্থ লেখেন। এতে তিনি মতপ্রকাশ করেছেন, একটি চুক্তির মাধ্যমে রাজা সিংহাসনে বসেন। রাজা তার ক্ষমতার সীমা অতিক্রম করলে রাজাকে সিংহাসনচ্যুত করার অধিকার প্রজাদের আছে। এটি গৌরবময় বিপ্লবের তাত্ত্বিক শক্তি সরবরাহ করে।

'Cogito, ergo, sum (I think, therefore I am) - উক্তিটি কে করেছিলেন

 'Cogito, ergo, sum (I think, therefore I am) - উক্তিটি কে করেছিলেন?  > 'Cogito, ergo, sum' (I think, therefore I am)—উক্তিটি রেনে দেকার্তের।

হুগো গ্রোটিয়াস কে ছিলেন? তাঁর রচিত একটি গ্রন্থের নাম লেখ।

হুগো গ্রোটিয়াস কে ছিলেন? তাঁর রচিত একটি গ্রন্থের নাম লেখ। > হুগো গ্রোটিয়াস ছিলেন একজন ডাচ রাষ্ট্রতত্ত্ববিদ ও আইনবিশারদ। গ্রোটিয়াস রচিত কয়েকটি গ্রন্থ হল 'On the Law of War and Peace' (১৬২৫ খ্রিস্টাব্দ)।

ডিউক অফ স্যালি কে ছিলেন

ডিউক অফ স্যালি কে ছিলেন? > ডিউক অফ স্যালি ছিলেন চতুর্থ হেনরির অর্থমন্ত্রী। স্যালি অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, কৃষির উন্নতি, চাষযোগ্য জমির বিস্তার, শিক্ষার প্রসার এবং বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করেন।

প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থের লেখক কে ছিলেন। অথবা, গ্রন্থটির রচয়িতা কে ?

'প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা' গ্রন্থের লেখক কে ছিলেন?   অথবা, 'প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা' গ্রন্থটির রচয়িতা কে ? > 'প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা' গ্রন্থের লেখক ছিলেন আইজ্যাক নিউটন। ১৬৮৭ খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থে মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কৃত হয়।

‘ইউটোপিয়া’ গ্রন্থটির রচয়িতা কে? এর বিষয়বস্তু কী ছিল?

‘ইউটোপিয়া’ গ্রন্থটির রচয়িতা কে? এর বিষয়বস্তু কী ছিল?  > ‘ইউটোপিয়া’ গ্রন্থের লেখক ছিলেন স্যার টমাস মুর। ১৫৫৬ খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায় গ্রন্থটি প্রকাশিত হয়। ১৬৮৪ খ্রিস্টাব্দে গ্রন্থটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। ‘ইউটোপিয়া’ গ্রন্থে স্যার টমাস মুর একটি সুখী আদর্শ সমাজজীবনের কাল্পনিক বর্ণনা দেন। এই সমাজে আইন সরল, তাই কোনো আইনবিদ নেই। জনগণ মিলিতভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করে। নারী-পুরুষ সকলেই শিক্ষার সমান অধিকারী এবং ধর্মীয় সহিষ্ণুতা সমাজে বিদ্যমান থাকে।

জন লক কে ছিলেন? তাঁর রচিত তিনটি গ্রন্থের নাম লেখ।

  জন লক কে ছিলেন? তাঁর রচিত তিনটি গ্রন্থের নাম লেখ। > ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লবের সমকালীন একজন দার্শনিক ও রাষ্ট্রনীতিবিদ ছিলেন জন লক। তাঁকে ‘ধ্রুপদী উদারবাদের জনক’ বলে চিহ্নিত করা হয়। জন লক রচিত কয়েকটি গ্রন্থ হল—১। 'লেটার্স কনসার্নিং টলারেশন' (১৬৯০, ১৬৯২, ১৬৯৩ খ্রিস্টাব্দ), ২। 'টু ট্রিটাইস অফ সিভিল গভর্নমেন্ট’ (১৬৮৯ খ্রিস্টাব্দ), ৩। 'অ্যান এসে কনসার্নিং হিউম্যান আণ্ডারস্ট্যান্ডিং’ (১৬৯০ খ্রিস্টাব্দ)।

বৈজ্ঞানিক বিপ্লবের যুগ কাকে বলে

বৈজ্ঞানিক বিপ্লবের যুগ কাকে বলে?  > ষোড়শ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ সময়কালে মানবতা ও বিশ্বপ্রকৃতি সম্পর্কে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটে। সাধারণভাবে বিজ্ঞানের নতুন নতুন চিন্তাধারা ও আবিষ্কারের জন্য এই সময়কালকে ‘বৈজ্ঞানিক বিপ্লবের যুগ' বলে অভিহিত করা হয়।

অ্যারিস্টারকাস কে ছিলেন

অ্যারিস্টারকাস কে ছিলেন ? > অ্যারিস্টারকার ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ। তিনি কোপারনিকাসের অনেক বলেছিলেন, সূর্য ব্রহ্মাণ্ডের কেন্দ্রে রয়েছে।

রেনে দেকার্ত কে ছিলেন

রেনে দেকার্ত কে ছিলেন?  > রেনে দেকার্ড (১৫৯৬-১৬৫০ খ্রিস্টাব্দ) ছিলেন ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ ও লেখক। তাকে আধুনিক দর্শনশাস্ত্রের জনক' বলা হয়। তিনি ছিলেন কার্টেসিয়ান কো-অর্ডিনেট জ্যামিতির প্রবর্তক। তাকে 'অ্যানালিটিক্যাল জিওমেট্রি'র জনক বলা হয়। তিনি 'ইনফিনিটেসিমেলক্যালকুলাস’-এর প্রবর্তক ছিলেন।

বীজগণিত ও ত্রিকোণমিতির প্রবর্তন কে করেন

বীজগণিত ও ত্রিকোণমিতির প্রবর্তন কে করেন?  > গণিতবিদ ভিয়েটো বীজগণিত ও ত্রিকোণমিতির প্রবর্তন করেন।

আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয়

আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয়?  > স্টুয়ার্ট যুগের একজন বিখ্যাত গণিতবিদ, পদার্থবিদ ও বিজ্ঞানী ছিলেন স্যার আইজ্যাক নিউটন। তাঁকে ‘আধুনিক পদার্থবিজ্ঞানের জনক' বলা হয়।

কবে প্রথম ঘড়িতে মিনিটের কাঁটা চালু হয়

কবে প্রথম ঘড়িতে মিনিটের কাঁটা চালু হয়? > ১৬৭০ খ্রিস্টাব্দে প্রথম ঘড়িতে মিনিটের কাঁটা চালু হয়।

ব্ল্যাক কোড কী ?

  ‘ব্ল্যাক কোড' (Code Noir) কী? > চতুর্দশ লুই ১৬৮৫ খ্রিস্টাব্দে উপনিবেশগুলিতে যে আইনসংহিতা প্রণয়ন করেন তা ‘ব্ল্যাক কোড’ (Code Noir) নামে পরিচিত। এর দ্বারা বিবাহ বিচ্ছেদকে স্বীকৃতি দেওয়া হয়। যদিও ক্রীতদাস প্রথা অনুমোদিত হয়, বলা হয় একমাত্র রোমান ক্যাথলিকরাই ক্রীতদাস রাখতে পারবেন।

রিইউনিয়ন চেম্বার কী

রিইউনিয়ন চেম্বার কী? > ১৬৮০ খ্রিস্টাব্দে চতুর্দশ লুই রিইউনিয়ন চেম্বার নামে একটি আদালত প্রতিষ্ঠা করেন। নিমজেন চুক্তি (১৬৭৯ খ্রিস্টাব্দ) এবং এই-লা-শ্যাপেলের চুক্তিতে (১৬৬৮ খ্রিস্টাব্দ) অধিকৃ অঞ্চলগুলিতে ফ্রান্সের সীমান্ত প্রসারিত করা ছিল এই আদালতের কাজ। এই আদালত লাক্সেমবার্গ, স্ট্রাসবুর্গ, সারব্রুকেন, জুইব্রুকেন প্রভৃতি ২০টি শহরকে ফ্রান্সের সামত্তীয় শহর বলে চিহ্নিত করে এবং এই শহরগুলি ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত করে।

কার্ডিনাল ম্যাজারিন কে ছিলেন

কার্ডিনাল ম্যাজারিন কে ছিলেন? > কার্ডিনাল ম্যাজারিন ছিলেন ফ্রান্সের একজন যাজক। রিশেল্যুর মৃত্যুর পর ১৬৪২ খ্রিস্টাব্দ থেকে ১৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। ১৬৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কোন রাজবংশের আমলে প্রাশিয়ায় স্বৈরাচারী রাষ্ট্রের উত্থান ঘটে

কোন রাজবংশের আমলে প্রাশিয়ায় স্বৈরাচারী রাষ্ট্রের উত্থান ঘটে ?  > হোহেনজোলার্ন রাজবংশের রাজত্বকালে প্রাশিয়ায় স্বৈরাচারী রাজতন্ত্রের উত্থান ঘটে। এই বংশের শাসক ফ্রেডারিক উইলিয়াম ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা কিছু নতুন অঞ্চল লাভ করেন। পরবর্তী শাসক প্রথম ফ্রেডারিক ও প্রথম ফ্রেডারিক উইলিয়ামের রাজত্বকালে প্রাশিয়া সাম্রাজ্যের সীমা বৃদ্ধি পায়। দ্বিতীয় ফ্রেডারিকের রাজত্বকালে (১৭৪০-৮৬ খ্রিস্টাব্দ) প্রাশিয়া হয়ে ওঠে ইউরোপের একটি অন্যতম শক্তি।

ব্রিটেনফিল্ডের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল

ব্রিটেনফিল্ডের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? > ১৬৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ব্রিটেনফিল্ডের যুদ্ধ সংঘটিত হয়েছিল সুইডেনের রাজা গুস্তাভাস অ্যাডালফাসের সঙ্গে ক্যাথলিক লীগের পক্ষীয় বোহেমিয়ার সেনাপতি টিলির। এই যুদ্ধে গুস্তাভাস অ্যাডালফাস টিলিকে পরাজিত করেন।

রাশিয়ার ইতিহাসে কোন সময়কালকে 'সংকটের সময়কাল' বলে চিহ্নিত করা হয়

  রাশিয়ার ইতিহাসে কোন সময়কালকে 'সংকটের সময়কাল' (Time of Trouble) বলে চিহ্নিত করা হয় ?  > রুরিক বংশের পতনের পর (১৫৯৮ খ্রিস্টাব্দ) রাশিয়ার সংহতি বিপন্ন হয়ে পড়ে। ১৬১০-১৬১৩ খ্রিস্টাব্দে বৈদেশিক আক্রমণ ও গৃহযুদ্ধের ফলে চরম অরাজকতা দেখা দেয়। ১৬১৩ খ্রিস্টাব্দে রোমানভ বংশের উত্থানের পর এর অবসান ঘটে। এই সময়কালকে রাশিয়ার ইতিহাসে 'সংকটের সময়কাল' বা Time of Trouble বলে চিহ্নিত করা হয় 

সপ্তদশ শতাব্দীতে প্রাশিয়ায় কোন রাজবংশ রাজত্ব করত

সপ্তদশ শতাব্দীতে প্রাশিয়ায় কোন রাজবংশ রাজত্ব করত? > সপ্তদশ শতাব্দীতে প্রাশিয়ায় হোহেনজোলার্ন রাজবংশ করত।

আলোকিত দর্শন বা জ্ঞানদীপ্তির মর্মবানী কী

আলোকিত দর্শন বা জ্ঞানদীপ্তির মর্মবানী কী? > জ্ঞানদীপ্তি নামক মতাদর্শের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। সাধারণভাবে, জ্ঞানদীপ্তি ছিল এমন একটি ভাবাদর্শ যার প্রধান অনুপ্রেরণা ছিল যুক্তিবাদ, কখনোই বিশ্বাস বা অন্ধবিশ্বাস নয়। যুক্তিবাদী মানুষের সমাজকে প্রয়োজনে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করা এবং মানুষকে প্রচলিত রীতিনীতি তথা স্বেচ্ছাচারী কর্তৃত্বের দুঃসহনীয় বন্ধন থেকে চিরতরে মুক্তি দেওয়ার ব্রতে উত্তরণের যে আকাঙ্খা এক নতুন বিশ্বসৃষ্টির রূপরেখা তৈরি করেছিল জ্ঞানদীপ্তি তাতে ইন্ধন জুগিয়েছিল। ধর্ম ও ঐতিহ্যের স্থলাভিষিক্ত হয়েছিল বিজ্ঞান।

ইনটেনডেন্ট কাদের বলা হত

  ইনটেনডেন্ট কাদের বলা হত? > পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে ফরাসি শাসকরা প্রদেশের শাসন পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কর্মচারি পদ সৃষ্টি করেন। এরা ইনটেনডেন্ট নামে পরিচিতি লাভ করে। চতুর্থ হেনরি প্রথম এই ধরনের কর্মচারিপদ তৈরি করেন। ১৬২০ খ্রিস্টাব্দে ত্রয়োদশ লুই এদের নাম দেন ‘ইনটেনডেন্ট’। এরা সম্রাটের হয়ে প্রদেশের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা দেখাশোনা করতেন। এদের কার্যকলাপ সামন্তদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। অষ্টাদশ শতাব্দীতে এরা অর্থলোভী ও অত্যাচারী হয়ে উঠলে জনগণ এদের ‘রক্তলোলুপ নেকড়ে' বলে অভিহিত করেন।

পিটার ‘দ্য গ্রেট’ কে ছিলেন

  পিটার ‘দ্য গ্রেট’ কে ছিলেন?  > পিটার ‘দ্য গ্রেট’ (১৬৮২-১৭২৫ খ্রিস্টাব্দ) ছিলেন সপ্তদশ শতাব্দীতে রাশিয়ার রোমানভ বংশের জার। তিনি বাল্টিক ও পারসিক অঞ্চলে রুশ সাম্রাজ্য বিস্তার করেন।

কাকে,কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়

কাকে, কেন ‘আধুনিক রাশিয়ার জনক' বলা হয় ?  > পিটার দ্য গ্রেটকে ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয়। পিটার দ্য গ্রেট বাল্টিক ও পারসিক অঞ্চলে রুশ সাম্রাজ্য বিস্তার করেন। তাঁর শাসনকালে একাধিক সংস্কার সাধনের মাধ্যমে রাশিয়া ইউরোপের অন্যতম একটি শক্তি হয়ে ওঠে। এই কারণে পিটার দ্য গ্রেটকে ‘আধুনিক রাশিয়ার জনক’ বলে অভিহিত করা হয়।

উষ্ণজল নীতি কী

 ‘উষ্ণজল নীতি’ কী? > পিটার ‘দ্য গ্রেট’ প্রথম উপলব্ধি করেছিলেন জলপথে নির্গমনের জন্য রাশিয়াকে বাল্টিক সাগরের তীরবর্তী অঞ্চল দখল করতে হবে। কারণ এই অঞ্চলেই একমাত্র সারা বছর জল জমাট বাঁধে না। এটি ‘উষ্ণজল নীতি’ নামে পরিচিত। এই নীতি অনুসরণ করে তিনি বাল্টিক অঞ্চলে রুশ সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন।

পউলেটে (Paulette) কী

  পউলেটে (Paulette) কী ? > ‘লা পউলেটে' ছিল প্রাক্-বিপ্লব ফ্রান্সে আদায়ীকৃত এক ধরনের রাজকীয় কর। ১৬০৪ খ্রিস্টাব্দে চতুর্থ হেনরির মন্ত্রী ডিউক অফ্ স্যালি এই কর প্রবর্তন করেন। এই কর দ্বারা অভিজাতরা অর্থ প্রদানের মাধ্যমে বংশানুক্রমিকভাবে সরকারি পদ ক্রয় করতে পারতেন।

দানিয়ুব রাজতন্ত্র বলতে কী বোঝায়

 ‘দানিয়ুব রাজতন্ত্র' বলতে কী বোঝায়? > সপ্তদশ শতাব্দীতে অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশীয় শাসক দ্বিতীয় ফার্দিনান্দ, তৃতীয় ফার্দিনান্দ ও প্রথম লিওপোল্ডের উদ্যোগে ইউরোপের দানিয়ুব নদীর উপত্যকায় একটি বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। এই সাম্রাজ্যে বিভিন্ন ভাষা, ধর্ম ও জাতির মানুষ বাস করত। দানিয়ুব নদীর উপত্যকায় এইরূপ সাম্রাজ্য গড়ে উঠেছিল বলে এটি ‘দানিয়ুব রাজতন্ত্র' নামে পরিচিত ছিল।

জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কী বোঝ

  জ্ঞানদীপ্ত বা আলোকিত স্বৈরাচার বলতে কী বোঝ? > অষ্টাদশ শতকে জ্ঞানদীপ্তির প্রভাবে ইউরোপের অনেক দেশের রাজন্যবর্গ রাজার স্বর্গীয় অধিকারের তত্ত্বের পরিবর্তে যুক্তিবাদের ভিত্তিতে মঙ্গলজনক রাষ্ট্র গঠনে উদ্যোগী হন। এইরূপ রাষ্ট্রে রাজা সর্বাত্মক ক্ষমতার অধিকারী হলেও তিনি জনগণের মঙ্গলসাধনে রাজক্ষমতার ব্যবহার করেন। এইরূপ রাজতন্ত্র বংশানুক্রমিক হলেও রাজা জাতির সমৃদ্ধির জন্য ক্ষমতার ব্যবহার করতেন। এইরূপ রাজতন্ত্র নির্ভেজাল স্বৈরতন্ত্রের পরিবর্তে ছিল সংস্কারপন্থী স্বৈরতন্ত্র। অধ্যাপক হেইজ তাই জ্ঞানদীপ্ত স্বৈরাচারকে ‘আলোকিত স্বৈরাচার’ বলে অভিহিত করেছেন। প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক, রাশিয়ার জারিনা দ্বিতীয় ক্যাথারিন প্রমুখ ছিলেন জ্ঞানদীপ্ত শাসক।

এডিক্ট অফ রেস্টিটিউশন কী

 ‘এডিক্ট অফ রেস্টিটিউশন' কী?  > ১৬২৯ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সম্রাট (জার্মান) ‘এডিক্ট অফ্ রেস্টিটিউশন’ (প্রত্যার্পনের আদেশনামা) জারি করেন। এতে বলা হয়, অগসবার্গের চুক্তির (১৫৪৮ খ্রিস্টাব্দ) পর প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক চার্চের যেসব সম্পত্তি অধিকার করেছিলেন, সেগুলি প্রত্যার্পন করতে হবে।

বিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝ

 বিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝ?  > চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে সামন্ততন্ত্রের পতনের পরবর্তীকালে পশ্চিম ইউরোপের দেশগুলিতে এক ধরনের স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটে। এখানে স্বৈরাচারী রাজার ক্ষমতা ছিল অবাধ ও চূড়ান্ত। এটি বিশুদ্ধ স্বৈরতন্ত্র (স্পেন, পর্তুগাল ও ফ্রান্স) নামে পরিচিত ছিল।  উদাহরণ -পোল্যাণ্ড, বোহেমিয়া প্রভৃতি দেশের রাজতন্ত্র।

জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝ

 জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝ?  > ‘জাতীয় রাষ্ট্র’ বলতে আধুনিক অর্থে বোঝানো হয় সেই রাষ্ট্রকে যা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমান্ত (Border) দ্বারা পরিবেষ্টিত এবং এক বা একাধিক ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। রাষ্ট্রনীতিবিদ জর্জ এইচ স্যাবাইন মনে করেন, ষোড়শ শতাব্দীর প্রথম দিকে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছিল, যাকে ‘জাতীয় রাষ্ট্র' বলে অভিহিত করা যেতে পারে। এইসময় ধর্মীয় প্রধানদের রাষ্ট্রব্যবস্থার উপর অধিকার ও ক্ষমতার অবসান ঘটেছিল। এর পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দেশের রাজন্যবর্গের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। উদাহরণ হিসেবে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যাণ্ড প্রভৃতি রাষ্ট্রের উল্লেখ করা যায়।

ত্রিশ বছরের যুদ্ধকে কয়টি পর্বে বিভক্ত করা হয় ও কী কী

 ত্রিশ বছরের যুদ্ধকে কয়টি পর্বে বিভক্ত করা হয়? কী কী?  > ত্রিশ বছরের যুদ্ধকে (১৬১৮-৪৮ খ্রিস্টাব্দ) মূলত চারটি পর্বে বিভক্ত করা যায় – ১। বোহেমিয়া পর্ব (১৬১৮-২০ খ্রিস্টাব্দ), ২। ডেনমার্ক পর্ব (১৬২৫-২৯ খ্রিস্টাব্দ), ৩। সুইডিস পর্ব (১৬৩০-৩৫ খ্রিস্টাব্দ) এবং ৪। ফরাসি পর্ব (১৬৩৫-১৬৪৮ খ্রিস্টাব্দ)।

ত্রিশ বছরের যুদ্ধের প্রকৃতি কীরূপ ছিল

 ত্রিশ বছরের যুদ্ধের প্রকৃতি কীরূপ ছিল?  > ত্রিশ বছরের যুদ্ধ ছিল মূলত  ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় যুদ্ধ। কিন্তু অংশগ্রহণকারী বিভিন্ন রাষ্ট্রবর্গের নিজ নিজ স্বার্থ এই যুদ্ধে রাজনৈতিক মাত্রা যুক্ত করেছিল। বুৰ্বো-হ্যাপসবার্গ দ্বন্দ্ব এই সংঘর্ষকে অনেকটা নিয়ন্ত্রণ করে।

লর্ডলিনজেন যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়

 লর্ডলিনজেন যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? > ১৬৩৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সুইডেনের প্রোটেস্ট্যান্ট ও জার্মান প্রোটেস্ট্যান্টদের যৌথ বাহিনীর (হেইলব্রোন জোট) সঙ্গে ক্যাথলিকপক্ষীয় পবিত্র রোমান সম্রাটের বাহিনীর (জার্মান, ইতালীয়, স্পেনীয়) যে যুদ্ধ হয় তা লর্ডলিনজেনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে প্রোটেস্ট্যান্টরা পরাজিত হলে দক্ষিণ জার্মানি থেকে সরে আসে। ১৬৩৫ খ্রিস্টাব্দে উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয় প্রাগের সন্ধি।

বার্স (Burse) কী‌

 বার্স (Burse) কী? > বার্স ছিল ইউরোপের এক ধরনের স্থায়ী বাজার যা দৈনিক একটি নির্দিষ্ট সময় খোলা থাকত। ষোড়শ শতাব্দীতে অ্যান্টওয়ার্প শহরে প্রথম এই ধরনের বাজার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ইউরোপের অন্যত্রও বার্স বা স্থায়ী বাজার গড়ে উঠতে থাকে।

সীমাবদ্ধ রাজতন্ত্র (Limited Monarchy) বলতে কী বোঝ

 ‘সীমাবদ্ধ রাজতন্ত্র' (Limited Monarchy) বলতে কী বোঝ?  > চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে সামন্ততন্ত্রের পতনের পর এক ধরনের স্বৈরাচারী রাজতন্ত্রের সৃষ্টি হয়, যেখানে রাজার ক্ষমতা সামন্তপ্রভুদের পরিবর্তে আইনসভার (নির্বাচিত বা মনোনীত) দ্বারা কিছুটা সীমাবদ্ধ থাকত। এই ধরনের রাজতন্ত্র সীমাবদ্ধ রাজতন্ত্র' নামে পরিচিত ছিল। যেমন—ইংল্যাণ্ডের টিউডর রাজতন্ত্র।

ম্যাগডেবার্গের হত্যাকাণ্ড কী

 ম্যাগডেবার্গের হত্যাকাণ্ড কী? > ১৬৩০ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে ১৬৩১ খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে ক্যাথলিক লীগের নেতৃত্বে একটি বাহিনী জার্মানির এলবে নদীর তীরে অবস্থিত প্রোটেস্ট্যান্ট প্রধান শহর ম্যাগডেবার্গ আক্রমণ করে এবং প্রায় ২০,০০০ প্রোটেস্ট্যান্টকে হত্যা করে। এটি ম্যাগডেবার্গের হত্যাকাণ্ড (Sack of Magdeburg) নামে পরিচিত।

অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন কে ছিলেন

 অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন কে ছিলেন । > অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন (১৫৮৩-১৬৩৪ খ্রিস্টাব্দ) ছিলেন বোহেমিয়ার একজন সেনাপতি। তিনি দ্বিতীয় ফার্দিনান্দের সম্রাট পক্ষীয় বাহিনীর প্রধান ছিলেন। ১৬৩০ খ্রিস্টাব্দে তাঁকে পদচ্যুত করা হয়। টিলির মৃত্যুর পর ১৬৩২ খ্রিস্টাব্দে তিনি আবার ক্যাথলিক বাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৬৩২ খ্রিস্টাব্দে লুটজেনের যুদ্ধে গুস্তাভাস অ্যাডলফাসের কাছে তিনি পরাজিত হন।

টিলি কে ছিলেন

 টিলি কে? > টিলি (১৬১০-১৬৩২ খ্রিস্টাব্দ) ছিলেন বোহেমিয়ার কাউন্ট। ত্রিশ বছরের যুদ্ধে ১৬১৮-১৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্যাথলিক লীগের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন।

উইটস্টকের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়েছিল

 উইটস্টকের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? > ১৬৩৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সুইডিশ সেনাপতি বানের নেতৃত্বে ফ্রাঙ্কো-সুইডিশ বাহিনী এবং জার্মান সম্রাট পক্ষের বাহিনীর মধ্যে উইটস্টকের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সম্রাটের বাহিনী পরাজিত হয়।

ব্রিটেনফিল্ডের প্রথম যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল

 ব্রিটেনফিল্ডের প্রথম যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? > ১৬৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সুইডেনের প্রোটেস্ট্যান্ট রাজা গুস্তাভাস অ্যাডলফাস ও ক্যাথলিক লীগের সেনাপতি টিলির মধ্যে ব্রিটেনফিল্ডের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। ব্রিটেনফিল্ডের যুদ্ধে গুস্তাফাস অ্যাডলফাসের কাছে টিলি পরাজিত হন।

ব্রিটেনফিল্ডের দ্বিতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়

 ব্রিটেনফিল্ডের দ্বিতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?  > ১৬৪২ খ্রিস্টাব্দে ব্রিটেনফিল্ডের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। সুইডেনের সেনাপতি টর্সটেনসন এবং লিওপোল্ডের নেতৃত্বাধীন পবিত্র রোমান সম্রাটের বাহিনীর মধ্যে এই যুদ্ধে সম্রাটের বাহিনী পরাজিত হয়।

রোক্রয়-এর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

রোক্রয়-এর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? > ১৬৪৩ খ্রিস্টাব্দের মে মাসে ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই এবং স্পেনীয় বাহিনীর মধ্যে রোক্রয়-এর যুদ্ধ সংঘটিত হয়। ফরাসি বাহিনী স্পেনীয় সেনাপতি ফ্রান্সিসকো ডি মেলোকে পরাজিত করে। রোক্রয় যুদ্ধে স্পেনের বিখ্যাত টার্সি বাহিনী বিধ্বস্ত হয়।

ত্রিশ বছরের যুদ্ধ কাকে বলে

 ত্রিশ বছরের যুদ্ধ কাকে বলে?  > ত্রিশ বছরের যুদ্ধ মূলত ১৬১৮-৪৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে মধ্য-ইউরোপের প্রায় অধিকাংশ দেশ আধুনিক কালের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। বোহেমিয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৬১৮ খ্রিস্টাব্দে এর সূচনা হয়। ১৬৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তির মাধ্যমে এর অবসান ঘটে।

নব্য রাজতন্ত্র বা New Monarchy (নিউ মনার্কি) বলতে কী বোঝ

নব্য রাজতন্ত্র বা  New Monarchy (নিউ মনার্কি) বলতে কী বোঝ? > পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে এক নতুন ধরনের রাজতন্ত্র বিকাশ লাভ করে। এই রাজতন্ত্রে রাজার ক্ষমতা কিছুটা সীমাবদ্ধ ছিল আইনসভার (নির্বাচিত বা মনোনীত) দ্বারা। এই রাজতন্ত্রে অবশ্য সামন্তপ্রভুদের নিয়ন্ত্রণ না থাকায় তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। ঐতিহাসিক জে. আর. গ্রিন একে 'New Monarchy' বা নব্য রাজতন্ত্র বলে অভিহিত করেন। উদাহরণ হিসেবে তিনি ইংল্যাণ্ডে সপ্তম হেনরির দ্বারা প্রতিষ্ঠিত টিউডর রাজতন্ত্রের কথা বললেও একাদশ লুই-র নেতৃত্বে গঠিত ফরাসি রাজতন্ত্র, স্পেনে ফার্দিনান্দ-ইসাবেলার নেতৃত্বে গঠিত রাজতন্ত্রকে নিঝ রাজতন্ত্র' বলে চিহ্নিত করা যেতে পারে।

নিরঙ্কুশ রাজতন্ত্র কি

চরমবাদী রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে কী বোঝ?  > চরমবাদী রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্র বা স্বৈরাচারী রাজতন্ত্র বলতে বোঝায় যেখানে রাজা রাষ্ট্র ও সরকারের প্রধান। তার ক্ষমতা কোনো সংবিধানের দ্বারা সীমাবদ্ধ থাকে না। সাধারণত এই রাজতন্ত্র হয় বংশানুক্রমিক রাজতন্ত্র। এই রাজতন্ত্রে রাজা স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হলেও অভিজাত, যাজক, বুর্জোয়া ও প্রলেতারিয়েতদের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রেখে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করেন।

শিল্প বিপ্লব বলতে কী বোঝায়। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন

 শিল্প বিপ্লব বলতে কী বোঝায়। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন। > শিল্পবিপ্লবের মূল কথা হল মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে সপ্তদশ-অষ্টাদশ শতকে দৈহিক শ্রমনির্ভর কুটীর শিল্পভিত্তিক উৎপাদনের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে, তাকে শিল্পবিপ্লব বলা হয়। > ‘শিল্পবিপ্লব’ কথাটি ব্যবহার করেন ফরাসি সমাজবিদ অগাস্তে ব্ল্যাঙ্কি (১৮৩৭ খ্রিস্টাব্দ)। ‘শিল্পবিপ্লব’ কথাটি জনপ্রিয় করেন ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি । > আর্নল্ড টয়েনবি তাঁর অক্সফোর্ড বক্তৃতামালায় ১৭৪০-১৭৬০ খ্রিস্টাব্দের সময়কালকে ইংল্যাণ্ডে শিল্পবিপ্লবের সূচনাকাল বলেছেন। ফিলিস ডিন ১৭৬০-১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে শিল্পবিপ্লবের সূচনাকাল ধরেছেন। কোল, হবস্বম, রোস্টো-সহ অধিকাংশ ঐতিহাসিক এই মতের সমর্থক। মার্কিন ঐতিহাসিক জে. ইউ. নেফ শিল্পবিপ্লবের সূচনাকালকে পিছিয়ে ‘টিউডর-স্টুয়ার্ট কাল’-কে ধরেছেন। যদিও নেয্ এধরনের সুনির্দিষ্ট কালসীমা চিহ্নিতকরণের বিরোধী এবং তিনি ইতিহাসের প্রবহমানত...

শিল্পবিপ্লবের উড়ানকাল (Take-off Stage) বলতে কী বোঝায়

অধিক শ্রমনির্ভর কূটীর শিল্পভিত্তিক উৎপাদন ব্যবস্থার পরিবর্তে স্বনির্ভর দ্রুত ও আধুনিক শিল্পব্যবস্থার বিকাশের চূড়ান্ত সময়কালকে ঐতিহাসিকেরা শিল্পবিপ্লবের ‘উড়ানকাল’ বলে অভিহিত করেছেন। আরনল্ড টয়েনবি ১৬৪০-১৬৬০ খ্রিস্টাব্দকে ইংল্যাণ্ডের শিল্পবিপ্লবের উড়ানকাল বললেও সাম্প্রতিককালের বেশিরভাগ ঐতিহাসিক ১৭৬০-১৭৮০ খ্রিস্টাব্দ সময়কালকে শিল্পবিপ্লবের উড়ানকাল বলে চিহ্নিত করার পক্ষপাতী। তবে ফিলিস ডিন প্রমুখ ঐতিহাসিকদের মতে, ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় ইংল্যাণ্ডে শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল।

শিল্পবিপ্লবের অগ্রণী ক্ষেত্র বলতে কী বোঝ

 শিল্পবিপ্লবের ‘অগ্রণী ক্ষেত্র’ বলতে কী বোঝ? শিল্পবিপ্লবের ক্ষেত্রে ‘অগ্রণী ক্ষেত্র’-তত্ত্বের প্রবর্তক ছিলেন ডব্লু. ডব্লু, রোস্টো। রোস্টোর মতে, সমস্ত শিল্পের বিকাশ সমহারে হয় না। কেবলমাত্র এক বা একাধিক শিল্পের বিকাশ দ্রুত হারে হয় এবং এই শিল্পগুলিই শিল্পবিপ্লবের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে। ইংল্যাণ্ডের ক্ষেত্রে অগ্রণী ক্ষেত্র ছিল বস্ত্র ও লৌহ ইস্পাত শিল্প।

লেসেফেয়ারে নীতি বলতে কী বোঝ?

লেসেফেয়ারে নীতি বা খোলা বাজার নীতি বলতে কী বোঝ।  'লেসেফেয়ারে’ নীতি হল এক ধরনের খোলাবাজার অর্থনীতি। অ্যাডাম স্মিথ ‘Wealth of Nations' গ্রন্থে প্রথম এই খোলা বাজার নীতির কথা ঘোষণা করেন। এই নীতিতে বলা হয়, একমাত্র স্বাধীন ও মুক্ত পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই ব্যক্তির অর্থনৈতিক ক্ষমতার বিকাশ ও উন্নতিবিধান সম্ভব। এই নীতিতে রাষ্ট্র কৃষি, শিল্প বা বাণিজ্যের ক্ষেত্রে কোনোরূপ হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ করবে না।

কাসা-দ্য-কনট্রাট্যাসিয়ন কী?

 ‘কাসা-দ্য-কনট্রাট্যাসিয়ন' কী? ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে স্পেনের মার্কেন্টাইলবাদী অর্থনীতিতে উপনিবেশ স্থাপন ঔপনিবেশিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী একটি প্রতিষ্ঠান ‘কাসা-দ্য-কনট্রাট্যাসিয়ন' নামে পরিচিত ছিল। ক্যাস্টাইল প্রদেশের সেভিলে এই সংস্থা গড়ে উঠেছিল। ‘কাসা’-র কাজ ছিল কর ও শুল্ক আদায়, বৈদেশিক অভিযান ও বাণিজ্যে অনুমতি প্রদান, বাণিজ্য ও বাণিজ্যপথ সংক্রান্ত গোপন তথ্য সংরক্ষণ এবং বাণিজ্যিক আইন রক্ষা করা। ১৫০৩ খ্রিস্টাব্দে রানি প্রথম ইসাবেলা এই সংস্থা প্রতিষ্ঠা করেন।

প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো

 প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো দেশীয় সাহিত্যিক উপাদান ভূমিকা: প্রাচীন ভারতে দেশীয় সাহিত্যিক উপাদান খুবই কম। সুদূর প্রাচীনকাল থেকেই মানুষের জীবনধারা বোঝার জন্য সাহিত্যিক উপাদান রয়েছে। সাবধানতার সঙ্গে সেগুলি ব্যবহার করে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করে থাকেন। তবে মনে রাখা দরকার যে, আমাদের দেশের ধারাবাহিক ইতিহাস জানার জন্য কেবল সাহিত্যিক প্রমাণের ওপর নির্ভর করা নিরাপদ নয়। বৈদিক সাহিত্য: দেশীয় সাহিত্যিক উপাদানের অন্যতম উপাদান বৈদিক সাহিত্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর আগের ইতিহাস জানার জন্য বেদ তথা বৈদিক সাহিত্যের ওপর আমরা পুরোপুরি নির্ভর করে থাকি। বৈদিক সাহিত্য বলতে ঋক, সাম, যজু,অথর্ব—এই চারটি বেদ ছাড়াও ব্রাহ্মণ, আরণ্যক, সূত্র সাহিত্য ও উপনিষদকে বোঝায়। চারটি বেদের মধ্যে ঋগ্বেদ সংহিতা প্রাচীন। এরকম বলা হয়ে থাকে যে ঋগবেদকে সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষের ঐতিহাসিক যুগে প্রবেশ করেছি। ঋগ্বেদ রচনার সময়কাল নিয়ে পণ্ডিত মহলে নানা মতামত বিরাজমান। তবে সাধারণভাবে মনে করা হয় এর আনুমানিক সময়কাল খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১০০০ অব্দের মধ্...