স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা কর
স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা কর ।স্কন্দগুপ্তের কৃতিত্ব । ভূমিকা : স্কন্দগুপ্ত ছিলেন প্রথম কুমারগুপ্তের পুত্র । স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্পর্কে তথ্য পাওয়া যায় পাঁচটি শিলালেখ থেকে। এগুলি হল—৪৫৮ খ্রিস্টাব্দের জুনাগড় শিলালেখ, ৪৬১ খ্রিস্টাব্দের কাহায়ুম স্তম্ভলেখ, ৪৬১ খ্রিস্টাব্দের সুপিয়া গুলেন, ৪৬৬ খ্রিস্টাব্দের ইন্দোর তাম্রশাসন এবং সর্বোপরি তারিখবিহীন ভিতারি গুলেখ। এই পাঁচটির মধ্যে জুনাগড়, ইন্দোর ও ভিতারি লেখই তাঁর রাজত্বকাল সম্পর্কে প্রধান প্রধান তথ্য পরিবেশন করে থাকে। শুধু শিলালেখ নয়, মুদ্রাগত তথ্য থেকেও স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্পর্কে তথ্য পাওয়া যায়। লেখমালা ও মুদ্রাগত তথ্য থেকে বোঝা সম্ভব হয় যে ৪৫৫-৪৬৭ খ্রিঃ পর্যন্ত স্কন্দগুপ্ত রাজত্ব করেছিলেন। স্কন্দগুপ্তের কৃতিত্ব : পিতার মৃত্যুর পরে পরেই স্কন্দগুপ্ত সিংহাসনে বসেছিলেন কিনা সে বিষয়ে ঐতিহাসিক মহলে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। সাধারণভাবে মনে করা হয় যে পিতার মৃত্যুর পর তীব্র ভ্রাতৃবিরোধ দেখা দেয় এবং তারই সূত্র ধরে তিনি পরে সিংহাসনে আরোহণ করেন। এক্ষেত্রে ভ্রাতৃবিরোধ বলতে স্কন্দগুপ্তের সঙ্গে পুরুগুপ্তের ব...