কৈবর্ত বিদ্রোহের কারণ
কৈবর্ত বিদ্রোহের কারণ 1170-71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়, পাল রাজা দ্বিতীয় মহিপাল এর রাজত্বকালে। এই বিদ্রোহের কারণ ও প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিক মহলে মতভেদ রয়েছে । পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপাল এর রাজত্বকালে বাংলাদেশ কৈবর্ত বিদ্রোহ হয় । এই বিদ্রোহের নায়ক ছিলেন কৈবর্ত নেতা দিব্যক । দীব্যক ছিলেন বারেন্দ্রীর কৈবর্ত সামন্ত নেতা। তিনি পাল রাজা দ্বিতীয় মহীপালকে পরাজিত করে বারেন্দ্রীতে স্বাধীন শাসনের সূচনা করেন। ভীম ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্যকের ভাই রুদোকের পুত্র। তাকে পরাজিত করেই রামপাল বারেন্দ্রী পুনরুদ্ধার করেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিত এই বিদ্রোহের বর্ণনা পাওয়া যায় । রামচরিত ছাড়া সমকালীন আরো তিনখানি লেখককে এই ঘটনার উল্লেখ আছে কুমারপালের মন্ত্রী বৈদ্যদেবের কামাউয়লি পট্টে মদনপাল এর মানাহালি দানপত্রে এবং পূর্ববঙ্গের বর্মন বংশীয় ভোজ বর্মনের বেলদা দানপত্র এই ঘটনার উল্লেখ আছে। কৈবর্তদের এক শ্রেণি কৃষিজীবী। তাই এই বিদ্রোহ কখনও কখনও কৃষক বিদ্রোহ নামেও অভিহিত হয়ে থাকে । ...