এস্টেট জেনারেল কী

এস্টেট জেনারেল কী?


> প্রাক্-বিপ্লব ফ্রান্সের আইনসভা স্টেটস জেনারেল বা এস্টেট জেনারেল নামে পরিচিত ছিল। এতে তিনটি কক্ষ ছিল – প্রথম এস্টেট (যাজকদের কক্ষ), দ্বিতীয় এস্টেট (সামন্তদের কক্ষ), তৃতীয় এস্টেট (মধ্যবিত্ত, বুর্জোয়া, কৃষক, সাঁকুলেৎ প্রমুখদের কক্ষ)। এই সভা রাজাকে পরামর্শ দিতে পারত। রাজা এদের পরামর্শ গ্রহণে বাধ্য ছিলেন না। ১৩০২ খ্রিস্টাব্দে ফ্রান্সে এই আইনসভা প্রতিষ্ঠিত হয়। ১৫৬০ খ্রিস্টাব্দ থেকে এর অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৩ জুন আবার এই সভার অধিবেশন বসে। এই অধিবেশনে প্রতিটি এস্টেটে অংশগ্রহণকারী সদস্যদের মাথাপিছু ভোটদানের অধিকারের দাবিকে কেন্দ্র করে ফরাসি বিপ্লবের সূচনা হয়।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা