Posts

Showing posts from December, 2024

কোরিয়া সংকট কী

কোরিয়া সংকট কী / কি ১৯৫০ খ্রিস্টাব্দে উত্তর কোরিয়ার বাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে আমেরিকার উদ্যোগে পশ্চিমী শক্তিগুলি দক্ষিণ কোরিয়াকে এবং রাশিয়া ও চিন উত্তর কোরিয়াকে সমর্থন করে। ফলে তিন বছর দীর্ঘ এক যুদ্ধ চলেছিল। উত্তর কোরিয়ার আক্রমণ ও তার ফলে সৃষ্টি পরিস্থিতি পরিচিত কোরিয়া সংকট নামে।

দ্বি মেরুকরণ কাকে বলে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্বের রাজনীতিতে দুইটি প্রবল প্রতিপক্ষ রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় । এই দুই রাষ্ট্র ছিল রাশিয়া ও আমেরিকা । পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এই দুই রাষ্ট্রকে সমর্থন করলে পৃথিবী দুইটি মেরুতে বিভক্ত হয় । বিশ্ব রাজনীতির এই বৈশিষ্ট্যকে বলা হয়   দ্বি মেরুকরণ । দ্বি-মেরুকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন ঐতিহাসিক আর্লন্ড টয়েনবি । 

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা

Image
সুয়েজ সংকটে ভারতের ভূমিকা। ১৮৬৯ সালে সুয়েজ খাল চালু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের সামরিক ও ভৌগোলিক গুরুত্ব বৃদ্ধি পায়, বিংশ শতকে তেলের খনি আবিষ্কৃত হওয়ায় মধ্যপ্রাচ্যের গুরুত্ব আরও বেড়ে যায়। ১৯৪৮ সালে স্বাধীন ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় এবং আরব ইজরায়েল দ্বন্দ্ব শুরু হলে মধ্য প্রাচ্যের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত মধ্য প্রাচ্যে ব্রিটিশ প্রাধান্য থাকলেও যুদ্ধান্তে গ্রেট ব্রিটেন মধ্য প্রাচ্য থেকে সরে আসে, ফলে একটা শূন্যস্থান তৈরী হয়।