শিল্প বিপ্লব বলতে কী বোঝায়। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন

 শিল্প বিপ্লব বলতে কী বোঝায়। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন।



> শিল্পবিপ্লবের মূল কথা হল মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে সপ্তদশ-অষ্টাদশ শতকে দৈহিক শ্রমনির্ভর কুটীর শিল্পভিত্তিক উৎপাদনের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে, তাকে শিল্পবিপ্লব বলা হয়।


> ‘শিল্পবিপ্লব’ কথাটি ব্যবহার করেন ফরাসি সমাজবিদ অগাস্তে ব্ল্যাঙ্কি (১৮৩৭ খ্রিস্টাব্দ)। ‘শিল্পবিপ্লব’ কথাটি জনপ্রিয় করেন ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি


> আর্নল্ড টয়েনবি তাঁর অক্সফোর্ড বক্তৃতামালায় ১৭৪০-১৭৬০ খ্রিস্টাব্দের সময়কালকে ইংল্যাণ্ডে শিল্পবিপ্লবের সূচনাকাল বলেছেন। ফিলিস ডিন ১৭৬০-১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে শিল্পবিপ্লবের সূচনাকাল ধরেছেন। কোল, হবস্বম, রোস্টো-সহ অধিকাংশ ঐতিহাসিক এই মতের সমর্থক। মার্কিন ঐতিহাসিক জে. ইউ. নেফ শিল্পবিপ্লবের সূচনাকালকে পিছিয়ে ‘টিউডর-স্টুয়ার্ট কাল’-কে ধরেছেন। যদিও নেয্ এধরনের সুনির্দিষ্ট কালসীমা চিহ্নিতকরণের বিরোধী এবং তিনি ইতিহাসের প্রবহমানতায় বিশ্বাসী।


Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা