ভারতে সন্ত্রাস দমনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে ? ভারত সরকারকে সন্ত্রাস দমনে, সন্ত্রাসবাদ বিরোধী আইন গ্রহণ করতে হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মত সন্ত্রাসপ্রবণ রাজ্যগুলিতে গড়ে তোলা হয়েছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড , কেন্দ্র তৈরী করেছে ন্যাশানাল সিকিউরিটি গার্ড বা এন এস জি কম্যান্ডো বাহিনী (যাদের কাজ সন্ত্রাসবাদী হামলায় জরুরী ভিত্তিতে কাজ করা, যেমন মুম্বাই'র ঘটনায় আমরা তাদের ক্রিয়াশীল হতে দেখি) ইন্টালিজেন্স ব্যুরো (যারা ভারতের মধ্যে গুপ্তচরের কাজ করে), রিসার্চ অ্যান্ড অ্যানালেটিক্যাল উইঙ্গ (যারা ভারতের বাইরে খবর সংগ্রহ করে), ডিফেন্স ইন্টালিজেন্স এজেন্সি (যারা কাশ্মীর, নাগাল্যান্ড প্রভৃতি স্থানে সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রত্যক্ষভাবে যুক্ত থাকে এবং খবর সংগ্রহ করে) স্পেশাল টাস্ক ফোর্স, ইত্যাদি। মুম্বাই ঘটনার পর ভারতের বিভিন্ন প্রান্তে এন এস জি হাব গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সাময়িকভাবে রেলস্টেশন, বিমানবন্দরে নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, শিল্প প্রভঋতিকে রক্ষা করার জন্য তৈরী হয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়...