হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন ।
হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন। Or হরপ্পা সভ্যতার শিল্পকলা ও কারিগরি শিল্প। হরপ্পার নগরাশ্রয়ী অর্থনীতিতে শিল্প-বাণিজ্য সঙ্গে সঙ্গে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরপ্পার মত নগর এর উদ্ভবের বহু আগে খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে সিন্ধু উপত্যাকায় কৃষিভিত্তিক গ্রামীণ সভ্যতার লক্ষণ পাওয়া গেছে। হরপ্পার সন্নিহিত অঞ্চলে ধ্বংসাবশেষের মধ্যে কালিবঙ্গান এর গমের দানা, নথান ও রংপুরে কাদামাটিতে ও মৃৎপাত্রের ধানের তুষ পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন প্রত্ন ক্ষেত্র থেকে গলায় তিল ও সর্ষের দানা এমনকি কার্পাশের মত পণ্য শস্যের প্রমাণ ও সহজলভ্য। কৃষি উপকরণ নিয়ে পন্ডিত মহলে বিতর্ক বর্তমান। হরপ্পায় লাঙ্গল ব্যবহারের স্পষ্ট নজির অগাতো থাকায় কোসাম্বি নিড়ানি জাতীয় উপকরণের ব্যবহারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। হরপ্পার মহেঞ্জোদারোতে দুটি বৃহৎ শস্যাগার পাওয়া গেছে। শস্য সংরক্ষণের সুবন্দোবস্ত ও এগুলি নদীর তীরে অবস্থিত ছিল। এই শস্যাগার আধুনিক ব্যাংকের মতো শস্য লেনদেন হত। এছাড়া উৎখনন থেকে ছাগল ভেড়া মহিষ প্রভৃতি গৃহপালিত পশুর অস্তি পাওয়া গেছে। হরপ্পার নগর আশ্রয় অর্থনীতির বৈশিষ্ট্য ...