Posts

Showing posts from January, 2024

আর্যসত্য সম্পর্কে টিকা লেখ

Image
আর্যসত্য সম্পর্কে টিকা লেখ। গৌতম বুদ্ধ ছিলেন একজন বাস্তববাদী সংস্কারক। কর্মফলবাদে বিশ্বাসী বুদ্ধদেব বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের জীবনে দুঃখ অপরিহার্য। যেহেতু মানুষ বারে বারে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণের সূত্র ধরে তাকে নানা কর্ম করতে হয়, সেহেতু কর্মের ফলও সে ভোগ করতে বাধ্য। তিনি এই ধারণায় উপনীত হয়েছিলেন যে কর্ম থেকেই মানুষের আকাঙ্ক্ষা, আসক্তি, দুঃখ প্রভৃতি এসে থাকে। তাঁর ধর্মের তাই মূল উদ্দেশ্য ছিল দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা। four noble truths of buddhism দুঃখের উৎস ও তা থেকে মুক্তিলাভের জন্য চারটি মহান সত্য Four Noble Truths -র তিনি নির্দেশ দিয়েছেন। এগুলি ' আর্যসত্য ' নামে সর্বাধিক পরিচিত। এই চারটি আর্যসত্য হল- এ পৃথিবী দুঃখময় : প্রথম আর্যসত্যের তাৎপর্য হল জীবনটা অসন্তোষজনক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রচুর আনন্দদায়ক সময় থাকে। কিন্তু সেগুলি কখনও দীর্ঘস্থায়ী হয় না এবং এরই মধ্যে রয়েছে দুঃখ- রোগ, হতাশা, একাকীত্ব এবং অসন্তুষ্টি।  সমুদয়: মানুষের আকাঙ্ক্ষা ও কামনা-বাসনা থেকেই সৃষ্টি হয় দুঃখ । বুদ্ধ আমাদের নিজেদের চিত্তকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন যে, আমরা যে ...

অষ্টাঙ্গিক মার্গ কি অথবা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়

Image
অষ্টাঙ্গিক মার্গ কী অথবা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়। eightfold path of buddhism দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য গৌতম বুদ্ধ আটটি পথ বা 'মার্গ' অনুসরণের নির্দেশ দিয়েছেন। অনুশীলনের জন্য এই আটটি পথ বৌদ্ধধর্মে 'অষ্টাঙ্গিক মার্গ' নামে পরিচিত। কোশাম্বীর মতে, এই অষ্টাঙ্গিক মার্গ সামাজিক কল্যাণসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মার্গগুলি হল – সৎ বাক্য, সৎ কাজ, সৎ প্রচেষ্টা, সৎ বৃত্তি, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি বা 'সম্যক সমাধি'। FAQ (Frequently Asked Questions) অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম কি অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম 'মধ্যপন্থা বা Middle path'

পাঠক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য

Image
পাঠক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখ। লাতিন শব্দ ' currere ' থেকে curriculum (কারিকুলাম) শব্দটি এসেছে যার অর্থ- নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্দিষ্ট পথ অতিক্রম। এই অর্থে বিদ্যালয়ের পর্যায়ক্রমিক পঠনপাঠনের জন্য পূর্বনির্দিষ্ট পাঠ্যসূচিকেই পাঠক্রম বলা। বিদ্যার্থীর দল শ্রেণীকক্ষে, পরীক্ষাগারে, খেলার মাঠে এবং শিক্ষকদের সঙ্গে সাধারণ মেলামেশার মধ্যে দিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করে, তার সমন্বয় হল পাঠক্রম। অন্যদিকে, পাঠ্যসূচি পাঠক্রমের অন্তর্ভুক্ত বিষয়ক্ষেত্র। শিক্ষার্থীর উপযুক্ত কোনো শাস্ত্রের, যেমন- ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান , গণিত ইত্যাদির নির্বাচিত বিষয়বস্তুকে পাঠ্যসূচি বলা হয়। Difference between syllabus and curriculum পাঠক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য: পাঠক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো – পাঠক্রম পাঠ্যসূচি 1) পাঠক্রমের পরিধি বিস্তৃত। 1) পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ। পাঠ্যসূচি পাঠক্রমের অন্তর্ভুক্ত। 2) পাঠক্রম হলো শিখন শেখানো কাজের কেন্দ্রীয় রূপরেখা। 2) পাঠ্যসূচি হলো নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট বিষয়গুলির সূচি। ...

বাংলায় আর্যীকরণের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ লেখ

Image
বাংলায় আর্যীকরণের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ লেখ অথবা টীকা লেখ। বাংলায় আর্যীকরণ হয়েছিল সম্ভবত খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার আর্যদের আগমন হয়েছিল প্রাচীন পারস্য থেকে। সে সময় পারস্যে বৈদিক ধর্ম চালু ছিল। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে মূলত আর্য-পূর্ব বাঙালি জনগোষ্ঠীর। Aryanization of Bengal আর্যদের আগমনের পর বাংলা ও বিহার অঞ্চল জুড়ে মগধ রাজ্য সংগঠিত হয় খ্রীষ্টপূর্ব সপ্তম শতকে। তৎকালীন বাংলা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বা উপরাষ্ট্রে বিভক্ত ছিলো। প্রত্যেক রাষ্ট্র স্বশাসিত নৃগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হতো।  ধীরে ধীরে আর্য জাতি বাংলায় প্রবেশের সংখ্যা বাড়তে থাকে এবং এ অঞ্চলে তাদের প্রভাব বিস্তারও ঘটে। বসবাসের উপযোগী ভূখন্ড হিসেবে পূর্ববর্তী আর্যগণ উচ্চ-গাঙ্গেয় উপত্যকা অঞ্চলসমূহ বেছে নিলেও মানব-ধর্মশাস্ত্র গ্রন্থের প্রণেতা ভূখন্ড পশ্চিম থেকে পূর্ব সমুদ্র পর্যন্ত বর্ধিত ছিল বলে বর্ণনা করেন। প্রাথমিক পর্যায়ে আগত আর্যগণ নিজেদের আবাস গড়ে তোলার জন্য বেশ কয়েকটি অঞ্চলকে আবাসযোগ্য পবিত্র স্থান হিসেবে গড়ে নিয়েছিল। এ প্রক্রিয়ায় আর্যদের ...

শিক্ষাবিজ্ঞান কাকে বলে। শিক্ষাবিজ্ঞান কী

Image
শিক্ষাবিজ্ঞান কি / শিক্ষাবিজ্ঞান কাকে বলে। শিক্ষাবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান বা ‘ Education ’ কথাটি লাতিন শব্দ – Educare,Educere,Educatio ,এবং Educatum থেকে এসেছে। সাধারণভাবে, শিক্ষাবিজ্ঞান বলতে বোঝায় শিক্ষণ প্রক্রিয়া উন্নতি করার অধ্যয়ন। শিক্ষাবিজ্ঞান হল শিক্ষার একটি প্রক্রিয়া বা অংশ যা শিক্ষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।  অন্যভাবে বলা যায় যে, শিক্ষাবিজ্ঞান এমন এক প্রক্রিয়া, যার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন পদ্ধতি অবলম্বনে শিক্ষার্থীর উন্নতি ঘটানো সম্ভব হয়। শিক্ষাবিজ্ঞান শিক্ষার বিভিন্ন ক্ষেত্র নিয়ে গবেষণা করে। এবং কিভাবে ছাত্রদের উপর এই পদ্ধতিগুলি প্রভাব পড়ে তাও গবেষণা করা হয়।

কেমন হতে হবে একজন ইতিহাস গবেষককে ?

Image
কেমন হতে হবে একজন ইতিহাস গবেষককে? অন্য যে কোনো বিষয়ের মতো ইতিহাসেও গবেষণার কাজ বেশ কঠিন এবং এই কাজ গবেষকের বহুমুখী ক্ষমতা বা দক্ষতার পরীক্ষা নিয়ে থাকে। যে কোনো পেশার মানুষ যার মধ্যে ইতিহাসকে ভালোবাসার ও অতীতকে দেখার এবং বোঝার মতো মননশীলতা রয়েছে তিনিই ইতিহাসমূলক গবেষণার কাজে ব্রতী হতে পারেন। ইতিহাস গবেষক কোমতে এবং ভারতের দামোদর ধর্মানন্দ কোসাম্বী গণিতের আধ্যাপক হয়েও তাঁদের গবেষণারধর্মী কাজের মধ্যে দিয়ে স্বনামধন্য ঐতিহাসিক, হেগেল একজন দার্শনিক হয়েও ঐতিহাসিক রূপে বিখ্যাত আর ক্রোসে মন্ত্রীর ভূমিকা পালন করে ভালোবেসে ইতিহাস লিখে খ্যাত হন। সুতরাং বোঝাই যায় যে বিশেষ কিছু গুণ থাকলে তবেই ইতিহাসে গবেষণাধর্মী কাজ করা যায়। কঠোর পরিশ্রম করার ক্ষমতা যার মধ্যে দিয়ে নানা স্থানে ঘুরে তথ্য সংগ্রহ ইতিহাস গবেষকের কাছে প্রথম চাহিদা। ঘরে বসে আর্মচেয়ারে বা ইজি চেয়ারে বসে ইতিহাসের গবেষণা করা কঠিন, আজকের তথ্যপ্রযুক্তি বিপ্লবের পরেও তা কঠিন। প্রয়োজনে দেশ বিদেশের মহাফেজখানা, সংগ্রহশালা ও প্রত্নস্থল ঘুরে গবেষণার তথ্য সংগ্রহে ঐতিহাসিককে যৎপরনাই পরিশ্রম করতে হয়। ইতিহাস গবেষককে নৈতিকতা ও বৌদ্ধিক সততা থ...