জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝ

 জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝ? 


> ‘জাতীয় রাষ্ট্র’ বলতে আধুনিক অর্থে বোঝানো হয় সেই রাষ্ট্রকে যা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমান্ত (Border) দ্বারা পরিবেষ্টিত এবং এক বা একাধিক ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। রাষ্ট্রনীতিবিদ জর্জ এইচ স্যাবাইন মনে করেন, ষোড়শ শতাব্দীর প্রথম দিকে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছিল, যাকে ‘জাতীয় রাষ্ট্র' বলে অভিহিত করা যেতে পারে। এইসময় ধর্মীয় প্রধানদের রাষ্ট্রব্যবস্থার উপর অধিকার ও ক্ষমতার অবসান ঘটেছিল। এর পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দেশের রাজন্যবর্গের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। উদাহরণ হিসেবে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যাণ্ড প্রভৃতি রাষ্ট্রের উল্লেখ করা যায়।







Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা