প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখ
প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখ। প্রাচীন রোমের সমাজ ব্যবস্থায় দাস ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোমে যুদ্ধবন্ধিদের দাসে পরিণত করা হতো। তাছাড়া জলদস্যু ও ব্যবসায়ীরা ভিনদেশ থেকে বন্দী মানুষদের রোমের বাজারে দাস হিসেবে বিক্রি দিত, এদের ক্রীতদাস বলা হত । রোম ছাড়াও ইতালির অন্যান্য নগর গুলিতেও দাস বাজারের পরিচয় পাওয়া যায়। ধনী রোমানদের বড় বড় কৃষি খামার ছিল যেখানে প্রায় সব কাজকর্মে জন্যেই দাসদের নিযুক্ত করা হতো। অনেক সময় ক্রীতদাসদের কর দেওয়া নেওয়া ও ব্যবস্থা ছিল। প্রকৃতপক্ষে প্রাচীন রোমের দাস ব্যবস্থা ছিল অমানুষিক অত্যাচারের নামান্তর। কৃষিকাজ ছাড়াও সামুদ্রিক বাণিজ্যে মানুষদের দাঁড় টানা এবং মালপত্র ওঠানো নামানোর জন্য দাসদের ব্যবহার করা হতো। খনির কাজেও দাসদের বিশেষ প্রয়োজন ছিল। দাসদের সংখ্যাও ছিল অভিজাত্য নির্ণয়ের মাপকাঠি। বেশি সংখ্যক দাস মালিকরা সমাজের বিশেষ সম্মানিত ছিলেন। সাধারণত যুদ্ধবন্দীরা রাষ্ট্রীয় দাসে পরিণত হতো। রাষ্ট্রের অধীনস্থ খনি অস্ত্রের কারখানা প্রভৃতি ছাড়াও সামরিক বাহিনীতে কায়িক পরিশ্রমের জন্য তাদের বিশেষ মর্যাদা ছিল। রাস্তাঘাট নির্মাণে...