ঋক বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা
ঋক বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো / পর্যালোচনা কর অথবা, ঋক বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। বৈদিক সাহিত্য ভান্ডার মূলত ধর্মীয় গ্রন্থ হলেও ঋক বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আভাস পাওয়া যায় উক্ত উপাদান থেকে। বিভিন্ন প্রসঙ্গে অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিষয়ের উল্লেখ বৈদিক সাহিত্য গুলিতে স্থান পেয়েছে। ঋগ্বেদে পশুপালন ও কৃষিকর্ম দুই-ই উল্লেখিত কিন্তু পশু পালন বিষয়ে উল্লেখ ও পরিচিতি কৃষির তুলনায় বেশি। আর্যদের প্রধান জীবিকা, গোসম্পদ প্রধান ধনী সম্বল। গোসম্পদ লাভের উদ্দেশ্যে আর্যরা প্রার্থনা করত। মূল্যের একক ও বিনিময়ের মাধ্যম হিসেবে ‘ গোময় ’ ব্যবহার ছিল। ব্যক্তি বিশেষে সম্পদের মাপকাঠিও ছিল ‘ গোধন ’। পুরাতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ ও প্রধান পশুচারণ গবাদি সম্পদের ব্যাপক প্রচলনের ইঙ্গিত দেয়। একই সঙ্গে সামরিক প্রয়োজনে অশ্ব পশমের যোগান দিত বলে ভেড়া বৈদিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বৈদিক অর্থনীতিতে ভেড়ার প্রয়োগ ঋকবেদে কৃষির তাৎপর্য পশুচারণের তুলনায় গৌণ হলেও, কৃষিকার্য একেবারে অপরিচিত ছিল না। বলাবাহুল্য পশুচারণ ও যাযাবরত্বের অধ্যায় ...