শশাঙ্ককে কি বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা যুক্তিযুক্ত
শশাঙ্ককে কি বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা যুক্তিযুক্ত শশাঙ্ক ছিলেন বঙ্গ অঞ্চলের একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা। তিনি বাংলায় প্রথম আলাদা রাজনৈতিক সত্তা তৈরি করেন। বাংলার প্রথম সার্বভৌম শাসক ছিলেন শশাঙ্ক । আর্যাবর্তে বাঙালির সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা ব্যক্তির নাম রাজাধিরাজ শশাঙ্ক। ৫৯০ থেকে ৬২৫ খ্রিস্টাব্দে তিনি বাংলায় রাজত্ব করেন বলে জানা যায়। শশাঙ্ক শশাঙ্ক সম্ভবত ৬০৬ খ্রিঃ সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর উত্তর ও পশ্চিম বাংলার কিছু অংশ তিনি গৌড়ের অন্তভূক্ত করেন। গৌড়ে তাঁর অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্যবিস্তার শুরু করেন। তিনি দন্ডভুক্তি (মেদিনীভুক্ত) রাজ্য, উড়িষ্যার রাজ্য এবং বিহারের মগধ রাজ্য জয় করে তার রাজ্যসীমা বৃদ্ধি করেন। শশাঙ্ক গৌড় জয় করার পর তাঁর রাজধানী হয় কর্ণসুবর্ণ। অনেক ঐতিহাসিক এবং ভাষ্যকার মনে করতেন যে, শশাঙ্ক কেবল গৌড় নয়, তিনি ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা । উত্তর এবং পশ্চিম বঙ্গ তাঁর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি ধর্মপাল ও দেবপালার মতো পরবর্তী পাল শাসকদের আগ্রাসী উত্তর ভারতীয় নীতির অগ্রদূত ছ...