Posts

Showing posts from December, 2023

BA History Honours syllabus in Bengali Burdwan University

Image
BA History Honours syllabus in Bengali Burdwan University. BA History Honours syllabus in Bengali Burdwan University. SEMESTER-I CC – 1 History of India (From Earliest Times to 600 CE) প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণ –  প্রাচীন ভারতে ইতিহাস সংক্রান্ত ধারণা ইতিহাসের উৎস ও উপাদান, লিঙ্গ, পরিবেশ প্রযুক্তি এবং আঞ্চলিকতার উপর বিশেষ গুরুত্ব সহযোগে ইতিহাসের বিভিন্ন ধারণা। প্রাগৈতিহাসিক সংস্কৃতির বিভিন্ন পর্যায় –  পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর সংস্কৃতি, আঞ্চলিক ও কালানুক্রমিক বিন্যাস, প্রযুক্তিরগত উন্নয়ন ও অর্থনীতির বিবর্তন, জীবিকার ধরণ, বিনিময়ের মাধ্যম, মেহেরগড়, খাদ্য উৎপাদনের সূচনা। হরপ্পা সভ্যতা –  উৎস, প্রাচীনত্ব, প্রসার, বসতির ধরণ ও নগর পরিকল্পনা, কৃষি ভিত্তি, কারিগরী শিল্প ও বাণিজ্য, সামাজিক ও প্রশাসনিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মাচরণ, শিল্প, নগরের অবক্ষয় এবং হরপ্পা পরবর্তী পর্যায় সংক্রান্ত ধারণা, হরপ্পা সভ্যতার পরবর্তী সময়কালে নব্যপ্রস্তর, তামপ্রস্তর সংস্কৃতির বিকাশ। সংস্কৃতির বিবর্তন –  আর্যদের আগমন ও তৎসংক্রান্ত বিতর্ক, বৈদিক সাহি...

খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে কী শিক্ষা নেওয়া উচিত?

Image
খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে কী শিক্ষা নেওয়া উচিত? rabbit and turtle খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে আমরা অনেক শিক্ষা নিতে পারি –  লেগে থাকলে সাফল্য আসবেই। দ্রুত এবং অবিচল ভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়। স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়। অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, বুদ্বিদীপ্ত আচরণ ও প্রয়োজন।  ধীর স্থির ভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশী ভালো। দ্রুততার সাথে যদি ধারাবাহিকতা থাকে তাহলে তা ধীর স্থিরতার থেকে ভাল। আপনার মুল দক্ষতা ও প্রতিভা জানুন ও সেই অনুযায়ী কাজ করুন। এবং সর্বপরি নিজেদের মধ্যে দক্ষতা আদান-প্রদান করে উভয় সমাজে জিততে পারে। 

ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান

Image
ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। 1485 খ্রিস্টাব্দে আইলেবেনের এক ধনী পরিবারে মার্টিন লুথারের জন্ম হয়। অল্প বয়সেই অ্যারিস্টটলীয় পাঠক্রমে 1502 খ্রিস্টাব্দে স্নাতক হন। এবং 1505 এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পিতার উপদেশে এরপর লুথার আইন পড়াশোনা করেন। 1512 সালে তিনি উইটেন বাগ বিশ্ববিদ্যালয় পবিত্র ধর্মগ্রন্থের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। শিক্ষকতার মধ্য দিয়েই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। ও আত্মসমর্পণ এর বিষয়টি তার মনে অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠ। এভাবে লুথার যে ধর্মতত্ত্বকে সৃষ্টি ও প্রচার করেন তা প্রচলিত ক্যাথলিক ধর্মতত্ত্বের ভিতকে প্রবল ভাবে নাড়া দিয়েছিল যার ফলে সৃষ্টি হয়েছিল ধর্মসংস্কার আন্দোলন। আর ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। লুথারের ধর্মতত্ত্বের তিনটি মূল সূত্র ছিল -  Sold-fida বা কেবলমাত্র বিশ্বাস, sola scriptural বা কেবলমাত্র পবিত্র ধর্মগ্রন্থ। এবং  sola gratia বা কেবলমাত্র দয়া কৃপা ইত্যাদি সৎ গুন। এই তিনটি সূত্রের মাধ্যমেই ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ককে ব্যাখ্যা করা যায় বলে তিনি মনে করতেন। চতুর্দশ শতাব্দী থেকেই র...

গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব আলোচনা করো

Image
গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব আলোচনা করো। ভারতবর্ষে তুর্কো আফগান সাম্রাজ্যের অন্যতম স্থপতি হিসেবে সুখ্যাত গিয়াসউদ্দিন বলবনের ব্যক্তিগত জীবনের ইতিহাস দিনতম অবস্থা থেকে সর্বোচ্চ ও অপ্রতিদন্ধি ক্ষমতা অর্জনের কাহিনী তার একাধিক পূর্বসূরীর মত বলবন ও ছিলেন তুর্কিস্তানের প্রসিদ্ধ ইলবারি উপজাতি উদ্ভূত। ভারতবর্ষে উপনীত হবার পর তাকে সুলতান ইলতুৎমিসের অধীনস্থ 'চাহেল গান' বা চল্লিশ নামে পরিচিত ক্রীতদল দলের অন্যতম হিসেবে দেখা গিয়েছিল। এরপর তিনি ইলতুৎমিসের খৎদার এবং রাজিয়ার আমলে 'আমির ই শিকার' পদ লাভ করেন। 1245 এ তাকে মোঙ্গল আক্রমণের বিরুদ্ধে সফল সেনানায়ক এবং এক বছরের পর সুলতান নাসির উদ্দিনের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল। 1265 সালে দিল্লির সিংহাসন লাভ করার আগে প্রায় দু দশক ধরে বলবন যথেষ্ট সামরিক ও প্রশাসনিক দক্ষতার প্রমাণ দিয়ে দিল্লির রাজনীতিতে অসামান্য প্রতিপত্তিশালী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত নাসিরউদ্দিন এর মৃত্যুর পর অনায়াসে সিংহাসন দখল করেন। গিয়াসউদ্দিন বলবন অবশ্য শাসন ক্ষমতা লাভের সময় বলবনের অবস্থা ইষনীয় ছিলনা। ইলতুৎমিসের মৃত্যুর পরবর্তী তিন দশকে সুলতানের মহিমা...