নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্রের অবদান Or বাংলায় নারীশিক্ষা অগ্রগতির ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বর্ণনা করো
বাংলায় নারীশিক্ষা অগ্রগতির ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বর্ণনা করো। Or নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্রের অবদান। ভূমিকা: বাংলায় নারীশিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-৯১ খ্রি.)। তিনি ছিলেন নারীশিক্ষার বিস্তারের পথিকৃৎ। তিনি উপলব্ধি করেন যে, নারীজাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। নারী শিক্ষায় বিদ্যাসাগরের উদ্যোগ: বিদ্যাসাগর উপলব্ধি করেন যে, নারীসমাজের মুক্তির জন্য তাদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন, একমাত্র শিক্ষাই মানুষের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার করে প্রকৃত মনুষ্যত্ব জাগিয়ে তুলতে পারে। হিন্দু ফিমেল স্কুল: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্কওয়াটার বেথুন উদ্যোগী হয়ে কলকাতায় ‘হিন্দু বালিকা বিদ্যালয়' (১৮৪৯ খ্রি.) প্রতিষ্ঠা করেন। ভারতে এটিই ছিল প্রথম বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। বিদ্যাসাগর ১৮৫৭ খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্র...