পাবনা বিদ্রোহের কারণ কি ছিল
পাবনা বিদ্রোহের কারণগুলি আলোচনা কর। পাবনা বিদ্রোহের কারণ কি ছিল । পাবনা বিদ্রোহের কারণ : ভূমিকা : অধ্যাপক বিনয় চৌধুরি উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের কথা উল্লেখ করেছেন। এই পর্বকে তিনি উগ্র জমিদারতন্ত্রের যুগ বলে অভিহিত করেছেন (period of high landlordism)। এই উগ্র জমিদারতন্ত্রের বৈশিষ্ট্য হল দুটি—জমি হস্তান্তরের ক্ষেত্রে বাধাদান এবং বৈধ এবং অবৈধ পথে খাজনা বৃদ্ধি। জমিদাররা প্রজার জমি হস্তান্তরকে (alienation) পছন্দ করত না কারণ তাদের ধারণা হয়েছিল এর ফলে গ্রামীণ কৃষি অর্থনীতিতে মহাজন, জোতদার ও সম্পন্ন কৃষকদের প্রভাব বাড়বে। জমিদারদের প্রভাব ও প্রতিপত্তি কমে যাবে। দুটি কারণে জমিদাররা খাজনা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। কারণ : প্রথমত, কৃষকরা অবৈধ, বেআইনি আবওয়াব দিতে রাজি ছিল না, জমিদাররা নানা ধরনের আবওয়াব আদায় করত। সরকার কোনো নতুন সেস বা কর বসালে জমিদাররা তা কৃষকদের খাজনার সঙ্গে জুড়ে দিত। পথ সেস, শিক্ষা সেস, ডাক খরচ, আয়কর ইত্যাদি প্রজাদের কাধে চাপানো হয়েছিল। কৃষকরা সংঘবদ্ধভাবে এসব কর দিতে অস্বীকার করলে এগুলিকে মূল খাজনার সঙ্গে যুক্ত করে স্থায়ী করার ...