কেন এইরূপ বলা হয় যে—ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা করেছিল?
কেন এইরূপ বলা হয় যে—ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা করেছিল?
> ওয়েস্টফেলিয়া চুক্তির আগে ইউরোপে আধুনিক রাষ্ট্রের পরিবর্তে পবিত্র রোমান সাম্রাজ্যের ধারণা প্রচলিত ছিল। এই সাম্রাজ্যের মর্যাদা ছিল যেকোনো রাষ্ট্রের থেকে বেশি। ওয়েস্টফেলিয়া চুক্তি পবিত্র রোমান সাম্রাজ্যের এই কেন্দ্রীয় সাম্রাজ্যের ধারণার অবসান ঘটায়। যে কোনো রাষ্ট্র পবিত্র রোমান সাম্রাজ্যের সমান মর্যাদার অধিকারী হয়। ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্স, স্পেন, সুইডেন, ডেনমার্ক প্রভৃতি অঞ্চলে আধুনিক রাষ্ট্র গড়ে উঠতে থাকে। ওয়েস্টফেলিয়ার রাজনৈতিক বন্দোবস্ত ভবিষ্যত ইউরোপের মানচিত্র এঁকে দেয়। এই কারণে বলা হয়—ওয়েস্টফেলিয়া চুক্তি ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা করেছিল।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.