সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক
সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর। ভূমিকা : ইংরেজি 'Anthropology' শব্দের অর্থ নৃবিজ্ঞান বা নৃতত্ত্ব। মানব বিষয়ক বৈজ্ঞানিক পঠন পাঠন ও মানব সমাজ এবং আচরণ অধ্যয়ন করাকে নৃবিজ্ঞান বলা হয়। অন্যদিকে 'Sociology' বা সমাজবিজ্ঞান বলতে বোঝায় সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক আলোচনাকে। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা হিসেবে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের সাদৃশ্য লক্ষ্য করা যায়। একইভাবে গঠন বিন্যাস ও গবেষণার প্রয়োজনের দিক থেকেও সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে। নিম্নে তা আলোচনা করা হলো – সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হলো সামাজিক মানব। মানুষের জীবন চর্চার মধ্যে সামাজিক মানুষের প্রকৃতি, আচার ব্যবহার, জীবনধারণ প্রণালী, এবং সামাজিক সংগঠন। অপরপক্ষে, নৃবিজ্ঞানের বিষয়বস্তু হলো মানব যেহেতু মানবকে নিয়েই সমাজ সেহেতু নৃবিজ্ঞানের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের অন্তর্গত। সুতরাং বিষয়বস্তু দিক দিয়ে সমাজবিজ্ঞানের সঙ্গে নৃবিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পরস্পর নির্ভরশীল। সমাজ বিজ্ঞান যেমন তার গবেষণা কার্য পরিচালনা...