Dialogues and Discourses গ্রন্থটির রচয়িতা কে? জাতীয় রাষ্ট্রের উদ্ভবে এই গ্রন্থটির ভূমিকা কী ছিল?

'Dialogues and Discourses' গ্রন্থটির রচয়িতা কে? জাতীয় রাষ্ট্রের উদ্ভবে এই গ্রন্থটির ভূমিকা কী ছিল?


> 'Dialogues and Discourses' গ্রন্থটির রচয়িতা ইতালীয় ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদ ফ্রান্সিসকো গুইসিয়ারদিনি। তাঁর অন্য দুটি গ্রন্থ হল 'ইতালির ইতিহাস’ ও ‘ফ্লোরেন্সের ইতিহাস'। গুইসিয়ারদিনি 'Dialogues and Discourses' গ্রন্থে মেকিয়াভেলির রাষ্ট্রতত্ত্বকে সংশোধন করেন। তিনি শাসকের চূড়ান্ত ক্ষমতার উপর গুরুত্ব আরোপের পরিবর্তে দেশপ্রেমকে বাধ্যতামূলক ও কর্তব্য বলে চিহ্নিত করেন। তাঁর মতে, নিজের আত্মা বা মনকে উত্তীর্ণ করে দেশকে দায়িত্বপূর্ণ আগে স্থান দিতে হবে। রাষ্ট্রকে ধর্মীয় বা খ্রিস্টান ধারণার বশবর্তী হয়ে শাসন করা উচিত নয়। মেকিয়াভেলির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতত্ত্বকে তিনি নতুন সংজ্ঞায় উন্নীত করলে জাতীয় রাজতন্ত্রের উদ্ভবে তা অন্যতম মতাদর্শগত প্রেরণা হিসেবে কাজ করে।






Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা