নারী শিক্ষার সমস্যা গুলি আলোচনা করো।


নারী শিক্ষার সমস্যা গুলি আলোচনা করো।


1) মেয়েদের শিক্ষাদানের ক্ষেত্রে অভিভাবকদের নর্থক মানসিকতা ও চিন্তাভাবনা, বিশেষত মফস্ব ও গ্রামাঞ্চলে।



2) বিদ্যালয় ও কলেজ স্তরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষিকার অভাব, প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলিতে ৪৭% নারী শিক্ষক রয়েছে।



3) বিদ্যালয়গুলিতে কাঠামোগত সমস্যা বিশেষত শোচাগার না থাকা। সাম্প্রতিক কালে মধ্যভারতের কিছু জেলায় সমীক্ষা চালিয়ে দেখা গেছে প্রায় ৫৮% প্রাথমিক স্কুলে কোন শিচাগার নেই, প্রায় সমপরিমাণ স্কুলে পানীয় জলের কোন সুবন্দোবস্ত নেই।


 


4) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ এর দূরত্ব বাড়ি থেকে দূরে, কখনও কখনও গ্রামাঞ্চলে তা ১০ মাইলের এর বেশী দুরত্বে অবস্থিত, ফলে ছাত্রীদের পক্ষে দৈনন্দিন যাতায়তে অসুবিধা। সরকারী উদ্যোগে কলেজে ও বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা হলেও তার প্রয়োজনের তুলনায় তাৎপর্যপূর্ণভাবে অপ্রতুল।




5) এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রীদের উপর শারীরিক নিগ্রহ বা যৌন নির্যাতনমূলক ঘটনা সমগর ব্যবস্থাপনার উপর অনাস্থা তৈরী করেছে।


 


6) ইউনিফর্ম, পাঠ্যপুস্তক কেনা, যাতায়ন ও আনুষাঙ্গিক খরচে অভিভাবকদের ঔদাসীন্য।



7) সাংসারিক কাজে মেয়েদের চাপ।



8) দারিদ্র্য এক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের আত্মত্যাগ করতে হয় বেশী।



9) কম বয়সে মেয়াদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা, বিশেষত গ্রামাঞ্চলে ও মফস্বলে।



10) প্রশাসনিক স্তরে ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের নারীশিক্ষার প্রসারমূলক সরকারী প্রকল্পগউলির প্রয়োগ ও রূপায়নে গড়িমসি বা ঢিলেঢালা ভাব।


Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা