শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যমের ব্যবহারগুলি আলোচনা কর

শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যমের ব্যবহারগুলি আলোচনা কর।


ভূমিকা

বর্তমানে শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যম (multimedia) ব্যবহার করে শিক্ষার গুণগত উৎকর্ষ সাধন করা সম্ভব হয়েছে। বহুধা মাধ্যম (মাল্টিমিডিয়া) শুধুমাত্র পাঠদানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিক্ষা প্রশাসনে এর ব্যবহার পরিলক্ষিত হয়। ওইরূপ কিছু ক্ষেত্রের কথা নিম্নে উল্লেখ করা হল —

বিষয়বস্তু মূর্তনের ক্ষেত্রে

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সার্থকভাবে যোগাযোগ স্থাপন করতে না পারলে শিক্ষার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছোনো সম্ভব নয়। বহুধা মাধ্যমের ব্যবহারের সাহায্যে বিষয়বস্তু উপস্থাপন করলে তা শিক্ষার্থীদের কাছে মূর্ত হয়ে ওঠে, ফলে বিষয়বস্তু সহজে হৃদয়ঙ্গমও হয়ে থাকে।

  • যেমন—মরু অঞ্চলের জীবনপ্রণালী যতই আমরা বর্ণনার মাধ্যমে উপস্থাপন করে থাকি না কেন সেক্ষেত্রে বিষয়বস্তু যতটা মূর্ত হবে তার চেয়ে অনেকগুণ বেশি মূর্ত হবে যদি তাদের জীবন কাহিনি টেলিভিশনের মাধ্যমে দেখানো যায়।

এ ছাড়াও কম্পিউটারের সঙ্গে যুক্ত LCD প্রোজেক্টরের সাহায্যেও বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ছবি দেখানো হয়ে থাকে।

বহুধা মাধ্যম (multimedia)

তথ্য সংরক্ষণের ক্ষেত্রে

ধারাবাহিক মূল্যায়ন বর্তমানে শিক্ষা জগতে একটি পরিচিত কৌশল। কিন্তু ধারাবিক মূল্যায়ন করতে গেলে তথ্য সংরক্ষণ অত্যন্ত জরুরি। বিদ্যালয়ে সাধারণত শিক্ষার্থী সংক্রান্ত তথ্য গতানুগতিক পদ্ধতি মুদ্রণের আকারে সংরক্ষিত থাকে। কিন্তু এর প্রধান অসুবিধা হল প্রয়োজন মাফিক তথ্যসংগ্রহ সময়সাপেক্ষ ও শ্রমসাপেক্ষ। বর্তমানে কম্পিউটার দ্বারা তথ্য সংরক্ষণের ফলে তথ্য খুঁজে পাওয়া অনেক বেশি সহজ ও সরল হয়েছে। ফলস্বরূপ ধারাবাহিক মূল্যায়নের প্রক্রিয়া অনেক দ্রুততর হয়েছে।

তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে

মূল্যায়ন করতে হলে সংরক্ষিত তথ্যগুলিকে বিশ্লেষণ করা প্রয়োজন। সাধারণত রাশিবিজ্ঞানের সাহায্যে গতানুগতিক পদ্ধতিতে বা ক্যালকুলেটারের সাহায্যে ওই তথ্যগুলি বিশ্লেষণ করতে গেলে প্রচুর সময় নষ্ট হয় ও পরিশ্রম করতে হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন সফটওয়্যার বাজারে আসার ফলে তথ্য বিশ্লেষণের কাজ অনেক সহজ হয়েছে। কম্পিউটারে ওইসব সফটওয়্যারগুলি আপলোড করে নিমেষের মধ্যে রাশিবিজ্ঞানের সমস্ত তথ্য পাওয়া যায়। তাই বলা যায়, বহুধা মাধ্যম প্রয়োগ করে তথ্যগুলি অনেক সহজে বিশ্লেষণ করা সম্ভব।

মূল্যায়ন

বহুধা মাধ্যম শুধুমাত্র উপরের ক্ষেত্রগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়—শিক্ষা পরিকল্পনা তথা পরিচালনায় এর প্রয়োগ লক্ষ্য করা যায়। শিক্ষাব্যবস্থাপকরাও তাঁদের কাজকে অনেক সহজ করেছেন বহুধা মাধ্যম প্রয়োগ করে। কিন্তু সমস্যা হল এই ধরনের শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যমের ব্যবহার এর জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন তা অধিকাংশ বিদ্যালয়ে পাওয়া যায় না। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা