বাগদাদ চুক্তি কী

বাগদাদ চুক্তি কী / বাগদাদ চুক্তি কি ।

মধ্য প্রাচ্যে রাশিয়ার প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে আমেরিকার উদ্যোগে এপ্রিল মাসে ১৯৫৫ খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করে ইরাক, ইরান, তুরস্ক, পাকিস্তান ও ইংল্যান্ড। আমেরিকার উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হলেও সরকারীভাবে তারা এই চুক্তি-জোটের সদস্য ছিল না। এটি বাগদাদ চুক্তি নামে পরিচিত। ১৯৫৯ খ্রিস্টাব্দে ইরাক এই জোট ত্যাগ করলে বাগদাদ চুক্তি জোট CENTO (সেন্টো) নামে পরিচিত হয়। ১৯৫৫–৫৮ খ্রিস্টাব্দ সময়কালে CENTO-এর সদর দপ্তর অবস্থিত ছিল ইরাকের বাগদাদ শহরে এবং ১৯৫৮–৭৯ খ্রিস্টাব্দ সময়কালে তুরস্কর আঙ্কারা শহরে।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা