মেডিকেলের লোগোতে সাপ কেন থাকে

মেডিকেলের লোগোতে সাপ কেন থাকে

Q- মেডিকেলের লোগোতে সাপ কেন থাকে। মেডিকেলের লোগোতে সাপ প্রতীক ব্যবহারের রহস্য।

মেডিকেল-এর লোগো তে প্যাচানো সাপকে প্রতীক রূপে ব্যবহার করার পেছনে রয়েছে গ্রিক মিথোলজি বা পুরাণ। গ্রিক ও রোমক পুরাণে অ্যাপোলো ছিলেন রোগ নিরাময়কারী, ভবিষ্যৎ বক্তা, সঙ্গীত ও জ্ঞানের দেবতা।

অ্যাপোলো ছিল জিউসের পুত্র। অ্যাপোলোর পুত্র এ্যাসক্লীপিয়াস বা অ্যাসক্লেপিয়াস ( asclepius) শিক্ষাগুরু কাইরনের কাছে আরোগ্যলাভের বিদ্যা রপ্ত করেছিলেন। 

মিথোলজি বা পৌরানিক কাহিনী অনুযায়ী জানা যায় যে, এক সাপ এ্যাসক্লীপিয়াস- এর  কানে কানে চিকিৎসাবিদ্যার গোপন কথা জানিয়ে দেয়। ফলে এ্যাসক্লীপিয়াস সর্বদা একটি 'সাপ প্যাঁচানো লাঠি' ব্যবহার করতেন।

কালক্রমে এ্যাসক্লীপিয়াস চিকিৎসাবিদ্যায় এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে, তিনি মৃত মানুষকেও বাঁচিয়ে দিতে পারতেন। এ্যাসক্লীপিয়াস মানুষকে বাঁচাতে গিয়ে শাস্তি পেয়েছিলেন। এজন্য তাকে সম্মান জানাতে সারা পৃথিবীর চিকিৎসক সমাজ তার ব্যবহৃত 'সাপ প্যাঁচানো লাঠি' প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে। আর এই প্রতীক ব্যবহার হয়ে আসছে হিপোক্রিটাসের সময় থেকে। এ্যাসক্লীপিয়াসের প্রতীকটিই সারা পৃথিবীজুড়ে বেশি জনপ্রিয়।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা