পরামর্শদানের প্রকৃতি
পরামর্শদানের প্রকৃতি
পরামর্শ দান পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে ব্যক্তির সমস্যার কারণ এবং সমাধানে সক্রিয় হয়।
1) পরামর্শদানের প্রকৃতি হল পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহীতার মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে সমস্যার কারণ নির্দিষ্ট করা যাতে পরামর্শ গ্রহীতা যাতে নিজের সমস্যা সমাধানে সক্ষম হতে পারে।
2) পরামর্শ দান প্রধানত ব্যক্তি কেন্দ্রিক অধিকাংশ ক্ষেত্রেই পরামর্শদান ব্যক্তি ভিত্তিক সঠিক অভিযোজন এ সক্ষম তার ফলে ব্যক্তির মধ্যে সমস্যা দেখা যায়। আর এই অভিযোজন সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব ব্যাপার। ব্যক্তি যখন সাধারণভাবে সমস্যার সমাধানে সক্ষম হয় না। তখনই সে পরামর্শ গ্রহণ করে। পরামর্শদাতা পরামর্শ গ্রহীতা কে অন্যান্য হিসেবে বিবেচনা করে সমস্যার কারণ এবং সমাধানের কৌশল গুলি প্রত্যক্ষ ও পরোক্ষ হিসেবে অভিহিত করে।
3) পরামর্শদাতা ব্যক্তিকে সামগ্রিকভাবে বিবেচনা করে ব্যক্তির সমস্যা সামগ্রিকভাবে ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করে। সেই কারণেই পরামর্শ দানের সময় পরামর্শদাতা পরামর্শ গ্রহীতা কে সামগ্রিকভাবে বিবেচনা করা হয়।
4) পরামর্শদানের প্রকৃতি চিকিৎসা কেন্দ্রিক।পরামর্শদানের অন্যতম প্রকৃতি হল এটি চিকিৎসা কেন্দ্রিক কারণ এর সাহায্যে ব্যক্তি সমস্যা সমাধানে সচেষ্ট হয়। এবং এর কার্যকরিতা নির্ভর করে সমস্যা সমাধানের মধ্যে দিয়ে।
5) পরামর্শদান পেশাগত কার্যক্রম সাধারণ ব্যক্তি পরামর্শদাতা হিসেবে কাজ করা উচিত নয়। এর জন্য প্রয়োজন উচ্চ মানের সাধারণ শিক্ষা এবং বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণ ব্যতীত পরামর্শদান সমস্যা সমাধানে সহযোগিতার পরিবর্তে ক্ষতি হবার সম্ভাবনা অধিক।
6) পরামর্শদান সময় সাপেক্ষ একটি বা দুটি কথোপকথনে পরামর্শদান কার্যকরী হয় না অনেক সময়ের জন্য প্রয়োজন বহু মিটিং। তাই পরামর্শদান সময় সাপেক্ষ।
7) পরামর্শদানে অনুসরণ কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শদানের ফলে একবার সমস্যা সমাধান হলে পুনরায় সমস্যার সংক্রান্ত হবার সম্ভাবনা থাকে সেই কারণে পরামর্শদান প্রক্রিয়া অনুসরণ কর্মসূচি সংক্রান্ত অর্থাৎ পরামর্শ গ্রহীতা কে দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখা হয়।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.