ভাবসম্প্রসারণ: কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে, আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কিরে এলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমার ঝুলিতে
কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে, আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কিরে? এলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমার ঝুলিতে। ভাবসম্প্রসারণ।
ভাবসম্প্রসারণ: কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে, আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কিরে? এলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমার ঝুলিতে।
মানুষের একটা চিরন্তন স্বভাব, তুলনায় অর্থবান মানুষকে মান্য করা আর তুলনায় অর্থহীন দরিদ্র মানুষকে অবহেলা ও অমান্য করা। এই জন্যই বিত্তবান মানুষেরা সমাজে মান পান, গরীব জ্ঞানী, সাধু, ভালো মানুষ হলেও মান পায় না। অর্থ আর বিত্ত যে মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করতে পারে তা' আমরা নিয়তই দেখছি। জ্ঞাতি সম্পর্ক ও কুটুম্ব সম্পর্কের মধ্যেও সেই প্রবণতা আমরা দেখতে পাই।
জ্ঞাতি ভাইবোনদের মধ্যে দেখা যায় কোনো কারণে যার বাড়ি-গাড়ি, টাকা-কড়ি অনেক হয়েছে, তার কাছের মানুষ হতে তার আপনজন হিসেবে পরিচিত হ'তে অনেকেরই প্রবল আগ্রহ থাকে, অথচ যে ভাই দরিদ্র, যার কোনো সামাজিক মর্যাদা নেই, তার সঙ্গে সম্পর্ক স্বীকার করতেও চায় না। তার আকাঙ্ক্ষা, এই বুঝি দরিদ্র কুটুম্ব কুটুম্বিতার সূত্র ধীরে ঘাড়ে এসে বসে বা অর্থ চেয়ে বসে। তাই অর্থবান ব্যক্তি সব সময় দরিদ্র আত্মীয়দের এড়িয়ে চলে দেবার ভয়ে আর অর্থবানকে চাটুকারিতায় মুগ্ধ করে পাবার লোভে।
অর্থই আত্মীয় স্বজনদের মধ্যে ভেদ রেখা তৈরি করে দেয়। আর্থিক দিক থেকে সমগোত্রীয় ব'লে আজ যাদের মধ্যে খুব মিল। কাল যদি কোনোভাবে তাদের একজন বিত্তবান হয়ে ওঠে, তবে অন্যজনকে সে আর আপন বলে স্বীকার করবে না। তাই অর্থই মানুষের সম্পর্ককে শিথিল করে। অর্থই অনর্থের মূল।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.