নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন
নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন।
ভূমিকা:
নেপোলিয়ান বিপ্লবের সন্তান না বিনাশক এই প্রশ্ন ঐতিহাসিক বিতর্কের বিষয়। একদল পণ্ডিত মনে করেন নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান। এ প্রসঙ্গে তিনি নিজেই মন্তব্য করেছিলেন : 'আমিই বিপ্লব'। তাঁর জন্ম হয় কর্ষিকার এক সাধারণ পরিবারে। যদি বিপ্লব না হত তাহলে তার পক্ষে ক্ষমতার সর্বোচ্চ সীমার উঠা সম্ভব হত না। ফরাসী বিপ্লবের ফলে ফরাসী সমাজে যে সাম্য গড়ে উঠেছিল এটা তার প্রমাণ। নেপোলিয়ান নিজে ছিলেন বিপ্লবপ্রসূত সামানীতির প্রতীক। বিপ্লবীরা স্বপ্ন দেখেছিলেন ফ্রান্সে শ্রেণীকৌলিন্যের পরিবর্তে যোগাতা হবে মানদণ্ড। নেপোলিয়ান নিজে ছিলেন তার বিজ্ঞাপন। স্বাভাবিকভাবে সাধারণ ঘরের সন্তান নেপোলিয়ান যখন শাসক হন তখন বিপ্লবের ঐ আদর্শকে তিনি গ্রহণ করেন এবং বাস্তবায়িত করেন।
নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন:
ফরাসী বিপ্লবের তিনটি আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। নেপোলিয়ানের প্রশাসনে স্বাধীনতার আদর্শ বর্জিত হয়েছিল। কারণ তিনি মনে করতেন স্বাধীনতার পরিবর্তে সাম্যই হল ফরাসী জনগণের আকাঙ্ক্ষা। তিনি তার প্রশাসনে সাম্য ও মৈত্রীকে প্রয়োগ করেন। আইনের চোখে সমস্ত নাগরিক সমান এই তত্ত্বকে তিনি বাস্তবায়িত করেন। সম্পত্তির পুনঃগঠন সংক্রান্ত বিপ্লবী ভাবধারাকে তিনি গ্রহণ করেন। যাজক ও অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মধ্যবিত্ত ও কৃষকাদের মধ্যে তিনি তা বন্টন করেছিলেন। তাঁর শাসন প্রতিষ্ঠিত ছিল গণ সার্বভৌমত্বের তত্ত্বের উপরে। ঈশ্বরপ্রদত্ত রাজক্ষমতার ধারণায় আঘাত হেনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন উপযোগিতামূলক রাজতন্ত্র।
নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন
নেপোলিয়ন বিপ্লবী যুগের বহু কিছু তার প্রশাসনে কার্যকর করেন। যেমন সামন্ত প্রথার বিলোপ, সমাজের কয়েকটি শ্রেণীর বিশেষ সুযোগসুবিধা হরণ ও সকলকে করের আওতায় আনা এই বৈপ্লবিক বিধিগুলিকে কার্যকর করেন। তিনি যে আইনবিধির সংকলন করেন তাতে বিপ্লবী আইন স্থান পেয়েছিল। ধর্মনিরপেক্ষতার আদর্শকে তিনি রক্ষা করেন। দেশের জনগণের মধ্যে পরস্পরের প্রতি ভ্রাতৃত্বভাব জাগিয়ে তোলার ক্ষেত্রেও তিনি সফল হয়েছিলেন। তার শাসনে ফরাসী জাতি আরও ঐক্যবদ্ধ হয় এবং ফরাসী জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়। সাম্য ও মৈত্রীর আদর্শ তিনি রক্ষা করেন।
আইনের সীমা, বিশেষ অধিকারের বিলোপ, যোগ্যতমের সুযোগবৃদ্ধি ইত্যাদি ফ্রান্সের ভৌগোলিক সীমা অতিক্রম করে বিজিত দেশে বিশেষতঃ জার্মানি ও ইতালিতেও সম্প্রসারিত হয়েছিল। এজন্য তাঁকে বলা হয় 'বিপ্লবের অগ্নিময় তরবারি'।
মূল্যায়ন:
নেপোলিয়ানের সেনাদল যেখানেই গিয়েছিল সেখানেই পুরানোতন্ত্রের সমাপ্তি হয়েছিল এবং সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসী বিপ্লবের ভাবধারা। ঐতিহাসিক ফিলিপ ওডেলার মতে নেপোলিয়ানের সাম্রাজ্য বিপ্লবের সর্বনাশ না করে বিপ্লবের বিস্তার সাধন করেছিল। এতে কোন সন্দেহ নেই নেপোলিয়ানের আবির্ভাব না হলে ফরাসী বিপ্লব পরিপূর্ণতা পেত না। বিপ্লব তাকে ক্ষমতায় পানপ্রদীপে যেমন এনেছিল তেমনি তিনিও বিপ্লবের ভাবধারাকে কেবল ফ্রান্স নয় সমগ্র ইউরোপে প্রচার করেন। ঐতিহাসিক ফিসার তাই সিদ্ধান্তে এসেছেন নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.