স্পার্টার দ্বিরাজ শাসনের প্রকৃতি কীরূপ ছিল

স্পার্টার দ্বিরাজ শাসনের প্রকৃতি কীরূপ ছিল?

Q- স্পার্টার দ্বিরাজ শাসনের প্রকৃতি কীরূপ ছিল

স্পার্টাতে যে 'দ্বিরাজ শাসন' (Dual Monarchy) প্রচলিত ছিল, তাতে অ্যাডি ও ইউরিপনটিড ‘কোম' দুটি থেকে বংশানুক্রমিকভাবে একজন করে একই সঙ্গে দুজন রাজা মনোনীত হতেন। আইনত রাজার ক্ষমতার উপর কোনো বিধিনিষেধ না থাকলেও এটি সম্পূর্ণ স্বৈরাচার ছিল না বিশেষ প্রয়োজন ছাড়া রাজা গেরুসিয়ার পরামর্শ গ্রহণ করতেন।

রাজাদের একজন অভ্যন্তরীণ এবং অন্যজন যুদ্ধ ও পররাষ্ট্র বিষয়ে সিদ্ধান্ত নিতেন। যুদ্ধক্ষেত্রে কাজের জন্য রাজা জনগণের কাছে দায়বদ্ধ থাকতেন। দু'জন রাজার অস্তিত্ব থাকায় এটি কখনই 'স্বৈরতান্ত্রিক' হয়ে উঠতে পারেনি। রাজার ক্ষমতার বিরুদ্ধে ইফরদের ব্যবহার করা হয়েছিল তথাপি রাজকীয় পদের মর্যাদা স্পার্টানদের কাছে উজ্জ্বল ছিল।



Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা