শিক্ষা ব্যবস্থাপনাকে সর্বাধিক সাফল্য পেতে কোন কোন ধাপগুলির মধ্য দিয়ে অগ্রসর হয়
শিক্ষা ব্যবস্থাপনাকে সর্বাধিক সাফল্য পেতে কোন কোন ধাপগুলির মধ্য দিয়ে অগ্রসর হয়।
উত্তর : শিক্ষা ব্যবস্থাপনাকে সর্বাধিক সাফল্য পেতে হলে নিম্নলিখিত ধাপগুলির মধ্য দিয়ে অগ্রসর হতে হয়।
(i) শিক্ষা ব্যবস্থাপনাকে সর্বাধিক সাফল্য পেতে হলে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য একটি বিস্তৃত ধারণা। ওই লক্ষ্যে পৌঁছোতে হলে কতকগুলি নির্দিষ্ট কাজ চিহ্নিত করা প্রয়োজন। ওই নির্দিষ্ট কাজগুলিকে উদ্দেশ্য বলা হয়ে থাকে। সিস্টেম পদ্ধতি অনুযায়ী সেইজন্য প্রথমে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা প্রয়োজন।
(ii) ওই সমস্ত পূর্বনির্ধারিত উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিকল্পনা রচনা করা শিক্ষা ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ।
(iii) শিক্ষার্থীদের চাহিদা চিহ্নিত করে ওই চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির কর্মনির্দিষ্ট করা হল সিস্টেম পদ্ধতির তৃতীয় ধাপ।
(iv) পরের ধাপে বিভিন্ন জড় সম্পদ যেমন অর্থ, মাধ্যম ইত্যাদিকে সার্থকভাবে ব্যবহার করা হয়।
(v) সর্বাধিক সাফল্য পাওয়ার জন্য শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুপ্রাণিত করা হল সিস্টেম পদ্ধতির পঞ্চম ধাপ।
(vi) সিস্টেম পদ্ধতির সর্বশেষ ধাপ হল বিভিন্ন ব্যক্তির কাজের মূল্যায়ন করা। ওই মূল্যায়নের দ্বারা কাঙ্খিত লক্ষ্যে কতটা পৌঁছোনো গেছে তা জানা যায়। সেই অনুযায়ী আবার পরিকল্পনা করা হয়।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.