ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার মান কীভাবে বজায় থাকে
ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার মান কীভাবে বজায় থাকে?
ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার মান যথেষ্ট প্রসার ঘটেছে। এই প্রচারের ফলে নিম্ন স্তরের শিক্ষা সাথে সাথে উচ্চশিক্ষার যথেষ্ট উন্নতি হয়েছে। শিক্ষার জন্য প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিতে যে অসমতা নারী পুরুষের বৈষম্য এই ধরনের বিভিন্ন সমস্যা তুলনামূলকভাবে দূর করা সম্ভব হয়েছে। তাই দূরাগত শিক্ষার এই উন্নয়ন বা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার মান বজায় রাখার জন্য কয়েকটি দিক লক্ষ্য করা বিশেষ কর্তব্য -
[1] সমাজের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দূরাগত শিক্ষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা বৃদ্ধি করতে হবে।
[2] শিক্ষার্থীদের শিক্ষামূলক পরিষেবার জন্য সঠিক ব্যবস্থা করতে হবে এবং শিখন সামগ্রীর উপযুক্ত পরিকল্পনা করতে হবে।
[3] দূরাগত শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ভিত্তিক মাধ্যমগুলি ক্রমশ উন্নয়ন ঘটাতে হবে।
[4] দূরাগত শিক্ষার ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষার সাথে সাথে শিল্পগত দিকটির ও গুরুত্ব দিতে হবে অর্থাৎ যাদের প্রত্যেক শিক্ষার্থী উৎপাদনগত দিক দিয়ে বা জীবিকা নিবাহে সক্ষম হয়ে ওঠে।
[5] দূরাগত শিক্ষার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির সুযোগগুলি যাতে সহজে বিভিন্ন দিকে যাতে অর্থাৎ গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা সমান সুযোগ পায় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
[6] উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সময় আঞ্চলিক বৈষম্য দেখা যায় যাতে সেই ধরনের কোন অসমতা বা সমস্যা না থাকে তার জন্য দূরাগত শিক্ষার ব্যবস্থা উন্নয়ন মূলক দিকটি অবশ্যই বজায় রাখতে হবে।
উপসংহার:
উপরিউক্ত আলোচনা ভিত্তিতে বলা যায় সমাজের প্রতিটি মানুষের শিক্ষামূলক চাহিদা পূরণের জন্য এবং দেশের অগ্রগতির জন্য দূরাগত শিক্ষার গুণগতমান বজায় রাখা অতি আবশ্যক।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.