বাহ্লীক শিল্পশৈলী

বাহ্লীক শিল্পশৈলী।

কুষাণ যুগের ভাস্কর্য শিল্পে গন্ধার ও মথুরা ছাড়াও আর একটি ভাস্কর্য ধারার প্রচলন ছিল, যা পণ্ডিতগণ কর্তৃক ‘বাহ্লীক শিল্পশৈলী' নামে পরিচিত। তবে এর এলাকা ভারত নয়। 

উল্লেখ্য, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল এবং সোভিয়েত রাশিয়ার আয়াট্রাম ও খলচায়ানে কুষাণ যুগের মূর্তি আবিষ্কৃত হয়েছে। এগুলির শিল্পশৈলী সমকালীন মথুরা, গন্ধার তথা গ্রিসীয় শিল্পধারা থেকে পৃথক। মূর্তিগুলির অবয়ব সামনের দিকে ফেরানো, মুখমণ্ডল ডিম্বাকৃতি, চক্ষু অর্ধনিমীলিত, মাথার চুল গভীরভাবে খোদিত রেখার আঁচড়ে চিহ্নিত এবং কুঞ্চিত কেশ বোঝানোর জন্য বোতামের মতো আকার ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, কুষাণ যুগের শিল্প ইতিহাসের গবেষণায় বাহ্লীক শিল্পশৈলীর স্বরূপ উদ্ঘাটনের বিষয়টি সাম্প্রতিককালের এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত।


Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা