দেশীয় সংস্কৃতির মহিমার পক্ষে একটি অনুচ্ছেদ রচনা করো
দেশীয় সংস্কৃতির মহিমার পক্ষে একটি অনুচ্ছেদ রচনা করো। দেশীয় সংস্কৃতির মহিমা অনুচ্ছেদ রচনা।
শিরোনাম : স্ব-সংস্কৃতির মহিমা
পূর্বে এমন দিন ছিল যখন ইংরেজি পাঠশালা হইতে আমাদের একেবারে ছুটি ছিল না। বাড়ি আসিতাম, সেখানেও পাঠশালা পশ্চাৎ পশ্চাৎ চলিয়া আসিত। বন্ধুকেও সম্ভাষণ করিতাম ইংরেজিতে, পিতাকে পত্র লিখিতাম ইংরেজিতে, প্রাণের কথা বলিতাম ইংরেজি কাব্যে, দেশের লোককে সভায় আহ্বান করিতাম ইংরেজি বক্তৃতায়। আজ যখন সেই পাঠশালা হইতে। একেবারে না হউক, ক্ষণে ক্ষণে ছুটি পাইয়া থাকি, তখন সেই ছুটির সময়টাতে আনন্দ করিব কোথায়, মাতার অন্তঃপুরে নহে কি? দিনের পড়াতো শেষ হইল, তারপর ক্রিকেট খেলাতেও না হয় রণজিৎ হইয়া উঠিলাম।
তারপরে গৃহবাতায়ণ হইতে মাতার স্বহস্তজ্বালিত সন্ধ্যাদীপটি কি চোখে পড়িবে না? যদি পড়ে, তবে কি অবজ্ঞা করিয়া বলিব, 'ওটা মাটির প্রদীপ।' এই মাটির প্রদীপের পশ্চাতে কি মাতার গৌরব নাই? যদি মাটির প্রদীপ হয় তো সে দোষ কার? মাতার কক্ষে সোনার প্রদীপ গড়িয়া দিতে কে বাধা দিয়াছে? যেমনই হউক না কেন, মাটিই হউক আর সোনাই হউক, যখন আনন্দের দিন আসিবে তখন ওইখানেই আমাদের উৎসব, আর যখন দুঃখের দিন ঘনাইয়া আসে তখন রাজপথে দাঁড়াইয়া চোখের জল ফেলা যায় না—তখন ওই গৃহ ছাড়া আর গতি নাই।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.