ফিউডালিজম্ ফ্রম অ্যাবভ ও ফিউডালিজম্ ফ্রম বিলো তত্ত্বের মাধ্যমে কোসাম্বী কী বোঝাতে চেয়েছেন।তাঁর রচিত গ্রন্থটির নাম লেখ
‘ফিউডালিজম্ ফ্রম অ্যাবভ’ ও ‘ফিউডালিজম্ ফ্রম বিলো' তত্ত্বের মাধ্যমে ঐতিহাসিক কোসাম্বী কী বোঝাতে চেয়েছেন? তাঁর রচিত গ্রন্থটির নাম উল্লেখ করো ।
ভূমিকা :
ঐতিহাসিক ডি ডি কোসাম্বী (D D Kosambi) তাঁর গ্রন্থ ‘অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব ইন্ডিয়ান হিস্ট্রি' (An Introduction to the study of Indian History) তে ফিউডালিজম ফ্রম অ্যাবভ (Feudalism From Above) এবং ফিউডালিজম ফ্রম বিলো (Feudalism From Below)-এর ধারণা দিয়েছেন।
ফিউডালিজম্ ফ্রম অ্যাবভ :
ফিউডালিজম্ ফ্রম অ্যাবভ মূলত রাষ্ট্র কর্তৃক সামন্ত ব্যবস্থার সূচক ছিল, যেখানে রাষ্ট্র রাজকীয় আমলা ও ব্রাক্ষ্মণদের মাস-মাহিনার পরিবর্তে নিষ্কর ভূমিদানের ব্যবস্থা করত।
ফিউডালিজম্ ফ্রম বিলো :
ফিউডালিজম্ ফ্রম বিলো এর ক্ষেত্রে, গ্রামাঞ্চলে আমলা, ব্রাক্ষ্মণ এবং সম্পন্ন কৃষকেরা জমি ক্রয় করে একপ্রকার সামন্তপ্রভু হয়ে বসেছিল এবং রাষ্ট্র ও জনসাধারণের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করত।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.