যোগাযোগ স্থাপনের ধারণা কী
যোগাযোগ স্থাপনের ধারণা কী?
যোগাযোগ স্থাপন যে-কোনো শিক্ষণ-শিখন একটি গুরুত্বপূর্ণ শর্ত। অন্য কথায় বলা যায় যে, শিক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপন ছাড়া আর কিছুই নয়। শিক্ষার্থীদের দিক থেকেও একথা সত্য। যে শিক্ষার্থী যতটা কার্যকারীভাবে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে তার শিখনও ততটা হৃদয়ঙ্গম হয়।
Communication কথাটি এসেছে গ্রিক শব্দ 'Communi' থেকে—যার অর্থ হল ‘সাধারণ’। এই অর্থে Communication-এরা হল অন্যের সঙ্গে সাধারণ কিছু অভিজ্ঞতা বিনিময় করা।
Edger Dale-এর মতে, যোগযোগ স্থাপন হল পারস্পরিক অভিজ্ঞতা এবং অনুভূতিগুলি বিনিময় করা।
Dewey-এর মতানুযায়ী যোগযোগ স্থাপন হল পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া, যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়।
D.Berlo বলেছেন, যোগাযোগ স্থাপন হল প্রেরক ও গ্রাহকের অভিজ্ঞতার ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রক্রিয়া যার মাধ্যমে উভয়েই একটি সাধারণ ধারণায় উপনীত হয় এবং উভয়েই উপকৃত হয়।
উপরোক্ত সংজ্ঞাগুলি বিচারবিশ্লেষণ করে তা শিক্ষণ-শিখনের ক্ষেত্রে প্রয়োগ করলে যোগাযোগ স্থাপনের সংজ্ঞাটি এইরূপ দাঁড়ায় যোগাযোগ স্থাপন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা পরস্পরের অভিজ্ঞাতাগুলি বিনিময় করে এবং উভয়েরই পরিতৃপ্তি লাভ হয়।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.