যোগাযোগ প্রক্রিয়ার উপাদানসমূহ আলোচনা কর
যোগাযোগ প্রক্রিয়ার উপাদানসমূহ আলোচনা কর।
যোগাযোগ স্থাপন হল একটি দ্বিমুখী প্রক্রিয়া। এই দ্বিমুখী প্রক্রিয়াটি পরিচালিত হয় কিছু সাধারণ উপাদনের মাধ্যমে। এগুলিকেই আমরা যোগাযোগের উপাদান হিসাবে গণ্য করতে পারি। এগুলি হল
- যোগাযোগের উৎস বা প্রেরক।
- যোগাযোগের বিষয়বস্তু বা তথ্য।
- যোগাযোগের মাধ্যম
- গ্রাহক
- ফিডব্যাক
- যোগাযোগের সহায়তা বা বাধা প্রদানকারী উপাদান।
প্রেরক :
যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় প্রেরকের কাছ থেকে। এই উৎস বিভিন্ন রকমের ধারণা, চিন্তাভাবনা, মতামত ইত্যাদি প্রেরণ করে থাকে। শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় শিক্ষককেই প্রেরক হিসাবে গণ্য করা হয়।
বিষয়বস্তু :
প্রেরক যে সমস্ত অভিজ্ঞতা, চিন্তাধারা, মতামত অনুভূতি ইত্যাদি অন্যজনকে প্রেরণ করেন তাই হল বিষয়বস্তু। এই ধরনের বিষয়বস্তু যোগাযোগের উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে সংগঠিত বা অসংগঠিত উভয়ই হতে পারে। শিক্ষণ-শিখন ক্ষেত্রে পাঠক্রম হল বিষয়বস্তু।
মাধ্যম:
বিষয়বস্তুকে কার্যকরীভাবে সঞ্চালন করার জন্য উপযুক্ত মাধ্যম একান্ত আবশ্যক। মাধ্যম দুই রকমের হতে পারে। যেমন- বাচনিক মাধ্যম ও অ-বাচনিক মাধ্যম। যে-কোনো বিষয়বস্তুকে প্রেরক ভাষার মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে গ্রাহকের সামনে উপস্থাপন করেন। সঞ্চালন কৌশল হিসাবে বর্তমানে প্রেরকরা encoding-এর সহায়তা নিয়ে থাকেন। encoding হল এমন একটা কৌশল যার দ্বারা প্রেরক সাংকেতিকভাবে কিছু বিষয়বস্তু গ্রাহকের মধ্যে সঞ্চালন করেন। একথা মনে রাখতে হবে যে, encoding-কে 'decode' করার কৌশল গ্রাহকের মধ্যে থাকতে হবে।
গ্রাহক :
যার উদ্দেশ্যে প্রেরক কিছু বার্তা প্রেরণ করেন তিনিই গ্রাহক। তিনি encoding বার্তা decode করেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া সম্পাদন করেন। শিক্ষণ-শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীরা হল গ্রাহক। যোগাযোগ চক্রটি ততক্ষণই পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের বিষয়বস্তুর প্রতি আগ্রহ থাকবে।
ফিডব্যাক:
ফিডব্যাক বলতে সাধারণত গ্রাহকের প্রতিক্রিয়াকে বোঝায়। অর্থাৎ কোনো ‘encoded' বার্তা গ্রহণ করার পর গ্রাহক কীভাবে সেই বার্তার প্রতি প্রতিক্রিয়া করল ভাই হল-ফিডব্যাক। এই ফিডব্যাকের সাহায্যে যোগাযোগ প্রক্রিয়ার কার্যকারিতা বিচার করা হয়।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.