সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের ভূমিকা আলোচনা কর

সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের ভূমিকা আলোচনা কর।

শিক্ষামূলক সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের ভূমিকার পরিবর্তন ঘটেছে পূর্বে শিক্ষক ছিলেন কেবলমাত্র তথ্য সরবরহকারী। কিন্তু সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিক্ষক সাহায্যকারী, সহায়ক ও পথপ্রদর্শক। শিক্ষক সিস্টেম দৃষ্টিভঙ্গিতে 'ম্যানেজার'। তাই শিক্ষক-শিক্ষণ প্রশিক্ষণ শিক্ষামূলক সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিখনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার হয়ে পড়েছে। কারণ, এখানে শিখন স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন।

ব্যক্তিগত শিখন স্টাইল বা স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য সকল রকম শিখন পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকের কাজ থেকে প্রাপ্ত ফিডব্যাকগুলি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়, কোথায় কীরকম সমস্যা হচ্ছে, কীরকম অভিজ্ঞতা হল-পরবর্তী পর্যায়ে এগুলি কাজে লাগিয়ে কোথায় এবং কীভাবে উন্নয়ন ও সংস্কার করা যাবে তা বিবেচনা করা হয়ে থাকে। এখানে শিক্ষকের প্রধান উদ্দেশ্য প্রত্যেক শিক্ষার্থী তাঁর নিজস্ব চাহিদা ও ক্ষমতা অনুযায়ী চরম লক্ষ্যে পৌঁছোনো। সুতরাং সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিক্ষক-

(১) সিস্টেমের Input (ইনপুট)-গুলির খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হবেন এবং তাদের যথাযথ মূল্যায়ন করে পরবর্তী স্ট্র্যাটেজি বা কৌশল নির্বাচন করবেন।

(২) উদ্দেশ্য অনুযায়ী প্রক্রিয়াগুলি বা স্ট্র্যাটেজিগুলি এবং প্রয়োজনে বিকল্প প্রক্রিয়াগুলি সম্পর্কে চিন্তাভাবনা করবেন।

(৩) প্রতিটি শিখন উদ্দেশ্যকে বিশ্লেষণ করে সুসঞ্জাত শিখন কাজে পরিণত করবেন।

(৪) ফিডব্যাকের নিয়মানুযায়ী সুশৃঙ্খলভাবে তথ্যসংগ্রহ করে শিক্ষণ প্রক্রিয়া ও ইনপুটের উন্নতিকরণ করবেন।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা