স্কলার জেন্ট্রি কাদের বলা হয় । চিনা পরিভাষায় তাদের কী বলা হতো

স্কলার জেন্ট্রি কাদের বলা হয়? চিনা পরিভাষায় তাদের কী বলা হতো? 


স্কলার জেন্ট্রি কাদের বলা হয় ।


চিনের এক বিশেষ শ্রেণির অধিবাসীদের স্কলার জেন্ট্রি বলা হতো। এরা ছিল জেন্ট্রি অর্থাৎ প্রচুর পরিমাণ জমির মালিক এবং স্কলার অর্থাৎ শিক্ষিত। হান রাজবংশের সময় থেকে ১৯১২ খ্রিস্টাব্দ পর্যন্ত চিনের সমাজে এই শ্রেণির অস্তিত্ব ছিল। এই শ্রেণির মানুষরা সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন রাজকর্মচারী পদে যুক্ত হতো। এই স্কলার জেন্ট্রিরা শহর ও গ্রামে সমাজের নেতার ভূমিকাও পালন করত।


চিনের স্কলার জেন্ট্রিরা জ্ঞান, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা ও জমির অধিকারী ছিল। বংশানুক্রমিকভাবে এই শ্রেণির সদস্য হওয়া যেত না, এর জন্য প্রয়োজন ছিল শিক্ষা ও সরকারী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা সরকারী চাকরি। এরা অবশ্য সাধারণ মানুষের মতো শারীরিক পরিশ্রম করত না।


চিনা পরিভাষায় স্কলার জেন্ট্রিদের কী বলা হতো? 



• চিনা পরিভাষায় তাদের শেনশি বা জিনশেন বলা হতো।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা