শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো

 

শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো । শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা  । 




ভূমিকা : 


শিক্ষায় ইনটারনেটের ভূমিকা এককথায় অনস্বীকার্য। ইনটারনেট হল কম্পিউটার নির্মিত এক বিশেষপ্রকার আন্তর্জাতিক জাল যার মাধ্যমে বিশ্বের যে-কোনো প্রাপ্তের তথ্য অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে আদানপ্রদান করা যায়। শিক্ষাক্ষেত্রে ইনটারনেটের কয়েকটি ভূমিকা এখানে উল্লেখ করা হল



শিক্ষায় ইনটারনেটের ভূমিকা  : 



  • [1] ইনটারনেটের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরির মধ্যে পারস্পরিক দ্রুত যোগাযোগ বজায় রাখা যায়।



  • [2] পঠনপাঠনের জন্য বিভিন্ন বিষয়ের বইকে ইনটারনেটের মাধ্যমে সংরক্ষিত রাখা যায়। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনমতো এবং পছন্দমতো তথ্য ইনটারনেটের মাধ্যমে ডাউনলোড করতে পারে। এই ব্যবস্থাটিকে ইবুক (e-book) বলা হয়।



  • [3] শিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য, যেমন—ছবি, রিপোর্ট, চিঠি ইত্যদি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইনটারনেটের সাহায্যে অতি অঘবায়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোও যায়।



  • [4] বিজ্ঞানের নবনব আবিষ্কারগুলির সঙ্গে ছাত্রছাত্রীরা ইনটারনেটের মাধ্যমে খুব সহজেই পরিচিত হওয়ার সুযোগ পায়।



  • [5] দূরশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে স্টাডি মেটিরিয়েল, পরীক্ষার নির্ঘণ্ট, পরীক্ষার ফলাফল দ্রুত পাঠানো যায়। অনেকক্ষেত্রে ইনটারনেটের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও করা যায়।



Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা