চারু ও কারুকলা কাকে বলে। চারু ও কারুকলার উদাহরণ দাও


চারু ও কারুকলা কাকে বলে। চারু ও কারুকলার উদাহরণ দাও ।



চারুকলা 



চারুশিল্প বা সুকুমার শিল্প (fine arts) হল মানুষের সুকুমার বৃত্তির রোমন্থন বা সৃজনস্পৃহা থেকে সৃষ্ট শিল্পকর্ম। সঙ্গীত, শিল্প (চিত্র-ভাস্কর্য-স্থাপত্য), কাব্য-সাহিত্য প্রভৃতিতে সূক্ষ্মতিসূক্ষ্ণ ভাবনার দ্বারা কারুকলা বা কারুশিল্পের প্রকাশ। সংক্ষেপে বলতে গেলে, কারুশিল্প 'Art with a purpose'-র তত্ত্বে আস্থাশীল। অন্যদিকে চারুশিল্প বা সুকুমার শিল্প ‘Art for arts sake'-র তত্ত্বে বিশ্বাস করে।


উদাহরণ : 
চারুশিল্পের উদাহরণ হল - শিল্পের পরিবৃত্তে নৃত্য, সঙ্গীত, কাব্য-সাহিত্য, চিত্রকলা-ভাস্কর্য ইত্যাদি।


কারুকলা


কারুকলা বা কারুশিল্প হল একটি বিশেষ শিল্প যা হস্তশিল্পের অনুসারী শিল্প বা ‘Crafts' নামে পরিচিত। কারুশিল্প হল মানুষের ব্যবহৃত জিনিসপত্রের শৈল্পিক রূপায়ণ।


উদাহরণ:

কারুশিল্পের উদাহরণ হল - হাঁতির দাঁতের কাজ, মাটির বা ধাতুর পুতুল, পোড়ামাটির ঘোড়া, বাঁশ ও বেতের তৈরি গৃহসজ্জার উপকরণ ইত্যাদি। 



শিল্পের প্রধান ভাগ দুটি—১। বস্তুবাদ থেকে উদ্ভূত 'বাস্তববাদী শিল্প' (Realis tic Art) এবং ২। জড়বাদ থেকে সৃষ্ট 'বিমূর্ত শিল্প' (AbstructArt)। 'Art with a purpose'-র তত্ত্ব মেনেই ‘Realistic Art'-র উদ্ভব। ‘কারুশিল্প’এই গোত্রের শিল্প। এর অন্যতম উৎস আঞ্চলিক জনগোষ্ঠীভিত্তিক উদ্ভূত শিল্পকর্ম। কেউ কেউ মনে করেন, কারুশিল্প লোকশিল্পের (folk art) পরিবর্তিত রূপ। ‘বিমূর্ত শিল্প’ (Abstract Art) হল 'Art for arts sake'-র প্রত্যক্ষদর্পণ। প্রকৃতপক্ষে 'সুকুমার শিল্প' এবং ‘চারুশিল্প’(fine arts) একই শিল্প আকরের পৃথক নাম মাত্র।















Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা