বোহেমিয়ার কোন ঘটনাকে কেন্দ্র করে ত্রিশ বছরের যুদ্ধের সূত্রপাত ঘটে


বোহেমিয়ার কোন ঘটনাকে কেন্দ্র করে ত্রিশ বছরের যুদ্ধের সূত্রপাত ঘটে?


> পবিত্র রোমান সম্রাট ম্যাথিয়াসের কোনো উত্তরাধিকার না থাকায় ক্যাথলিক ধর্মবিশ্বাসী স্টিরিয়ার ফার্দিনান্দকে (পরবর্তীকালে পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ) বোহেমিয়া ও হাঙ্গেরির সিংহাসনে বসানোর উদ্যোগ নেন। বোহেমিয়ার প্রোটেস্ট্যান্টরা আশঙ্কা করে এর ফলে তারা সম্রাট দ্বিতীয় রুডলফ কর্তৃক প্রদত্ত (১৬০৯ খ্রিস্টাব্দ) বিশেষ অধিকারগুলি হারিয়ে ফেলবে। তারা পঞ্চম ফ্রেডারিককে (রাইনের প্যালাটিনেট) সিংহাসনে বসানোর উদ্যোগ গ্রহণ করে।


১৬১৮ খ্রিস্টাব্দে ফ্রেডারিক পঞ্চম বোহেমিয়ার রাজা হলে দু’জন ক্যাথলিক কাউন্সিলারকে তার অনুপস্থিতিতে শাসনকার্য পরিচালনার দায়িত্ব দিয়ে প্রাগে প্রেরণ করেন। প্রোটেস্ট্যান্টরা তাদের আক্রমণ করে (প্রাগের লাঞ্ছনা)। বোহেমিয়ার ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ফার্দিনান্দ তার ভ্রাতুষ্পুত্র স্পেনের সম্রাট চতুর্থ ফিলিপকে বোহেমিয়ার বিদ্রোহ দমন করতে আহ্বান জানালে জার্মান সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ বোহেমিয়া আক্রমণ করেন। শুরু হয় ত্রিশ বছরের যুদ্ধ।









Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা