মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝায় / মার্কেন্টাইল বাদ কি ?
মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝ?
অথবা,
মার্কেন্টাইল বাদ কি ?
অথবা,
মার্কেন্টাইল বাদ বলতে কী বোঝায় ?
> মার্কেন্টাইলবাদ মূলত একটি অর্থনৈতিক ডকট্রিন, যাতে বলা হয় একটি রাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্যে যখন লাভবান হয়, তখনই সেই রাষ্ট্র মুলধন সঞ্চয় করে এবং শক্তিশালী হয়ে ওঠে। বলাবাহুল্য, এই বাণিজ্যে রাষ্ট্র পণ্যটি উৎপাদনের উপর গুরুত্ব দেয় এবং নিজ রাষ্ট্রে সংরক্ষণবাদী নীতি অনুসরণ করে। রাষ্ট্রটি উপনিবেশ গড়ে তুলতে আগ্রহী হয়, কাঁচামালের যোগান রাখতে এবং উৎপাদিত পণ্যের বাজার তৈরি করার জন্য। ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপে এই আর্থ রাজনৈতিক মতবাদ জনপ্রিয় ছিল। এককথায়, মার্কেন্টাইলবাদ এক ধরনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.