বুলিয়ান তত্ত্ব কী

 বুলিয়ান তত্ত্ব কী?



> ‘বুলিয়ান’ শব্দের আভিধানিক অর্থ বিশুদ্ধ (কাঁচা) সোনা ও রূপা (৯৯.৫ শতাংশ)। ষোড়শ শতাব্দীতে ইউরোপে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ আলোচনা করতে গিয়ে জাঁ বোঁদা ‘বুলিয়ান তত্ত্ব' উপস্থাপিত করেন। তাঁর মতে, ষোড়শ শতকে ইউরোপে মূল্যবিপ্লবের মূল কারণ ছিল অর্থনীতিতে অনিয়ন্ত্রিত মুদ্রার সরবরাহ। কোনো কারণে উৎপাদন না বাড়িয়ে যদি বাজারে তার জোগান বৃদ্ধি পায়, তাহলে মূল্যবৃদ্ধি ঘটে। ষোড়শ শতকে এই লাগামহীন অর্থ সরবরাহের মূল উৎস ছিল, স্পেনের আমেরিকা আবিষ্কার এবং সেখানকার ঔপনিবেশিক সাম্রাজ্য (মেক্সিকো, পেরু, চিলি) থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা লুণ্ঠন।



দক্ষিণ আমেরিকার সোনা ও রূপা ইউরোপের বাজারে এলে মূল্যবৃদ্ধি ঘটে। তাঁর মতে, পঞ্চদশ শতকের ভৌগোলিক আবিষ্কার এবং ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন ষোড়শ শতকের ইউরোপীয় অর্থনীতিকে প্রভাবিত করে। বোঁদার এই সোনা ও রূপার তত্ত্ব ‘বুলিয়ান তত্ত্ব' নামে পরিচিত।

Comments

Popular posts from this blog

কোরিয়া সংকটে ভারতের ভূমিকা

কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব বা তাৎপর্য

সুয়েজ সংকটে ভারতের ভূমিকা