দেশীয় ব্যবসা বা Country trade বলতে কী বোঝো
দেশীয় ব্যবসা বা Country trade বলতে কী বোঝো।
অষ্টাদশ শতকের শেষ পর্বে ক্যান্টন, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বাণিজ্যের দ্রুত বিকাশ হয়। ইংল্যান্ডে রপ্তানিজাত পণ্যাদির মধ্যে অন্যতম ছিল চা, রেশম, চীনা মৃৎপাত্র, বিরোচক ঔষধ, দারচিনি ইত্যাদি। চীনে ইংল্যান্ড থেকে আমদানি হত পশমবস্ত্র, সীসা, টিন, লোহা, তামা, ফার (পশুর লোম), লিনেন এবং নানাবিধ খেলনা। ভারতে ইংল্যান্ডের রপ্তানিজাত পণ্যাদির মধ্যে অন্যতম ছিল কার্পাস বস্ত্ৰ (nankeen cloth), ফিট্কিরি, কর্পূর, গোলমরিচ, সিঁদুর, চিনি, মিছরি, ঔষধপত্র ইত্যাদি এবং ভারতথেকে ইংল্যান্ডে যেত কাঁচা তুলো, আফিম, হাতির দাঁত, চন্দন কাঠ, রূপা ইত্যাদি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সনদপ্রাপ্ত জাহাজ পণ্যসম্ভার নিয়ে চীনে পাড়ি জমাতো বাণিজ্যের উদ্দেশ্যে। ব্যক্তিগত মালিকানা ভিত্তিক ভারত ও চীনের মধ্যে এই বাণিজ্য “Country trade” বা দেশীয় ব্যবসা নামে পরিচিত ছিল। এই বাণিজ্যে অংশগ্রহণকারী বণিকদের মধ্যে ইংরেজগণই ছিল প্রধান। তাদের সঙ্গে কিছু ভারতীয় ও পার্শীও অংশ নিত। ১৭৬৪ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দের মধ্যে প্রচলিত ক্যান্টন বাণিজ্যের ৩০ শতাংশ ছিল Country trade।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.