সিসিলি অভিযানের ব্যর্থতার কারণ ।
সিসিলি অভিযানের ব্যর্থতার কারণ ।
সিসিলি অভিযানের ব্যর্থতার কারণ সম্পর্কে পণ্ডিতমহলে পরস্পর-বিরোধী মতামত রয়েছে। কেউ কেউ বলেন, সিসিলিতে অভিযান পাঠিয়ে এথেন্স রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছিল। সিসিলি অধিকার করা তাদের পক্ষে মোটেই সম্ভব ছিল না। সাময়িকভাবে হয়ত এথেন্স সিসিলি অধিকার করতে পারত, কিন্তু স্থায়ীভাবে সাম্রাজ্যভুক্ত করতে পারত না।মূলত এথেনীয়দের কিছু মারাত্মক ভুলের জন্যই এই অভিযান ব্যর্থ হয়েছিল।
সিসিলি অভিযানের ব্যর্থতার কারণ।
প্রথমত:
সিসিলি অভিযানের ব্যর্থতার অন্যতম কারণ ছিল নিকিয়াসকে অন্যতম সেনাপতি নিয়োগ করা। নিকিয়াস প্রথম থেকেই সিসিলি অভিযানের বিরোধী ছিলেন। তাই নিকিয়াসকে সেনাপতি পদে নিয়োগ করা ছিল একটি ভুল পদক্ষেপ।
দ্বিতীয়ত:
সিসিলি অভিযানের ব্যর্থতার প্রধান কারণ ছিল সমান অধিকার দিয়ে তিনজনকেই (অ্যালকিবাইডিস, নিকিয়াস ও ল্যামাকাস) সেনানায়কের পদে নিয়োগ করা । সেনানায়কদের মতানৈক্যের জন্য কোন সৰ্ববাদীসম্মত যুদ্ধপন্থা গ্রহণ করা সম্ভব হয়নি। ল্যামাকাসের পরিকল্পনা অনুযায়ী সাইরাকিউজ আক্রমণ না করে এথেনীয়রা অত্যন্ত ভুল করেছিল। তিন সেনানায়কের ত্রিবিধ মতামতই সুযোগ ও সময়ের সদ্ব্যবহার করার পথে বাধার সৃষ্টি করে এথেন্সের বিপর্যয়কেই সুনিশ্চিত করেছিল।
তৃতীয়ত:
যুদ্ধের এক সংকটময় মুহূর্তে ল্যামাকাসের মতো সুদক্ষ সেনানায়কের মৃত্যুতেথে এন্সের অপূরণীয় ক্ষতি হয়েছিল।
চতুর্থত:
সিসিলিতে যখন যুদ্ধ চলছিল, তখন অ্যালকিবাইডিসকে অপরাধের বিচারের জন্য ডেকে পাঠিয়ে এথেন্স মারাত্মক অবিবেচকের পরিচয় দিয়েছিল। অ্যালকিবাইডিস স্পার্টার পালিয়ে গিয়ে তাদের কাছে এথেন্সের সিসিলি-সংক্রান্ত যাবতীয় গোপন সামরিক তথ্য প্রকাশ করে দিয়েছিলেন। প্রতিশোধপরায়ণ অ্যালকিবাইডিসের প্ররোচনায় স্পার্টা সাইরাকিউজকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল এবং গিলিপাসের নেতৃত্বে সিসিলিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। অ্যালকিবাইডিসের পরিকল্পনাকে হোম “আত্মদর্পী কূটনীতির বাস্তবায়ন” বললেও হেন্ডারসন তাঁর পরিকল্পনাকে সমর্থন করেন।
পঞ্চমত:
স্পার্টা কর্তৃক সাইরাকিউজকে গিলিপাসের নেতৃত্বে উপযুক্ত সময়ে সামরিক সাহায্যদান এথেন্সের পরাজয়ের পথ অনেকাংশে সুগম করে দিয়েছিল। অন্যথায় সাইরাকিউজকে নিশ্চিত আত্মসমপর্ণ করতে হত। স্পার্টার্নদের আগমনেই যুদ্ধের গতি এথেন্সের প্রতিকূলে যায়।
ষষ্ঠত:
নিকিয়াসের অপরিণামদর্শিতা এবং সামরিক অযোগ্যতা এথেন্সের পরাজয়কে অবশ্যম্ভাবী করে তুলেছিল। প্রথম যুদ্ধে জয়লাভ করে নিকিয়াস কিছুকাল সম্পূর্ণ নিশ্চেষ্ট অবস্থায় থেকে শত্রুপক্ষকে শক্তিসঞ্চয় করবার সুযোগ দিলেন। সাইরাকিউজকে সিসিলির অন্যান্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করবার জন্য তিনি যে প্রাচীর তৈরি করতে শুরু করেছিলেন তা অসম্পূর্ণ রাখায়, ঐ অসমাপ্ত প্রাচীর পথেই গিলিপাস সাইরাকিউজের ভিতরে সসৈন্য ঢুকতে পেরেছিলেন।
সপ্তমত:
স্বাভাবিক অবস্থায় অতিরিক্ত সাবধানতা, আরঅস্বাভাবিক অবস্থায় তাঁর অতিরিক্ত আত্মতুষ্টি, দুই-ই দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। ইউরিমেডন ও ডেমস্থিনিসের পরামর্শ গ্রহণ করে সঙ্গে সঙ্গে স্বদেশে ফিরে গেলে হয়ত নিকিয়াস সম্পূর্ণ ধ্বংস এড়াতে পারতেন। আবার যদিও বা পরামর্শ অনুযায়ী যাত্রা করলেন কিন্তু জ্যোতিষীদের কথায় আস্থা রেখে চন্দ্রগ্রহণের জন্য যাত্রা স্থগিত করে যে ভুল করলেন তার জন্য এথেন্সকে সিসিলিতে ধনে-প্রাণে শেষ হতে হল।
গিলিপাসের সুযোগ্য নেতৃত্ব ও অসম সাহস নিঃসন্দেহে সাইরাকিউজকে জয়ের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল
মূল্যায়ন:
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, এথেন্সের রাষ্ট্রনেতাদের কতকগুলি ভুল সিদ্ধান্তের জন্য এথেন্স সিসিলি অভিযানে ব্যর্থ হয়েছিল। এথেন্স তার সাম্রাজ্যবাদী স্বার্থেই সিসিলি অভিযান করেছিল। থুকিডাইডিস এর মতে, সামরিক ত্রুটি নয়, রাজনৈতিক মহলের ভুলই এই বিরাট বিপর্যয়ের জন্য দায়ী।
Comments
Post a Comment
If you have any Questions, please let us know in the comments below.