হবস-এর ‘সামাজিক চুক্তি’ মতবাদের মূলকথা কী ছিল
May 21, 2022
হবস-এর ‘সামাজিক চুক্তি’ মতবাদের মূলকথা কী ছিল?
> থমাস হবস তাঁর ‘লেভিয়াথান’ গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে ‘সামাজিক চুক্তি’ মতবাদ প্রকাশ করেন (১৬৫১ খ্রিস্টাব্দ)। তাঁর মতে, আদিম ব্যবস্থা ‘State of Nature’ ছিল ‘Solitary. poor, nastry,Brutish and short”। নৈরাজ্য থেকে মুক্তির জন্য আদিম মানুষ তাই যাবতীয় ক্ষমতা রাজার হাতে তুলে দেয় একটি সামাজিক চুক্তির মাধ্যমে। রাজা এই চুক্তির অংশ নন। তিনি এর উর্ধ্বে। তাই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ বেআইনী। প্রকৃতপক্ষে তাঁর এই তত্ত্ব তৎকালীন স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারকে সমর্থন করেছিল।