শিখন ও পরিনমন এর মধ্যে পার্থক্য উল্লেখ করো।
শিখন ও পরিনমন এর মধ্যে পার্থক্য / শিখন ও পরিনমনের মধ্যে পার্থক্য ।
Note– scroll to left show full answer.
| শিখন | পরিনমন |
|---|---|
| 1)শিখন প্রক্রিয়ার ব্যক্তি সচেতন থাকে। |
1)পরিণমন প্রক্রিয়া সম্পর্কে ব্যক্তিসচেতন থাকে না, এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া |
| 2)শিখন একটি শর্তাধীন প্রক্রিয়া। | 2)পরিণমন একটি শর্তনিরপেক্ষ প্রক্রিয়া। |
| 3)শিখনে বৈচিত্র্য আছে। | 3)পরিণমনে কোনো বৈচিত্র্য নেই |
| 4)শিখন পরিবেশের প্রভাবে ঘটে। | 4)পরিণমন নিজে নিজে ঘটে। |
| 5)শিখন সারাজীবন ধরে ঘটে। | 5)পরিণমন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয় । |
| 6)শিখনের ফলে যেসব দক্ষতা লাভ হয় তার অধিকাংশই অস্থায়ী । |
6)পরিণমনের ফলে যেসব দক্ষতালাভ হয়, সেগুলি স্থায়ী হয়। |
| 7)শিখনে সক্রিয়তার প্রয়োজন হয়। | 7)পরিণমনে সক্রিয়তার প্রয়োজন হয় না । |
| 8)শিখনে ব্যক্তির আচরণের মানসিক কেন্দ্রগুলির বিকাশ হয়। |
8)পরিণমনে ব্যক্তির আচরণের জৈবিক কেন্দ্রগুলির বিকাশ হয় |
| 9)শিখন একটি কৃত্ৰিম প্ৰক্ৰিয়া। | 9)পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া |
| 10)অনুশীলনের প্রভাবে শিখনে পার্থক্য ঘটে। |
10)বিকাশের বিভিন্ন স্তরে পরিণমনের হ্রাসবৃদ্ধির পার্থক্য ঘটে, অনুশীলনের প্রয়োজন হয় না |