অপ্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা ও অসুবিধা

Rogens এর প্রবর্তিত অপ্রত্যক্ষ পরামর্শদানের বিশেষ কয়েকটি সুবিধা থাকা সত্ত্বেও অপ্রত্যক্ষ পরামর্শদানের অনেক অসুবিধা বা ত্রুটি আছে।

অপ্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা ও অসুবিধা। 

অপ্রত্যক্ষ পরামর্শদান
অপ্রত্যক্ষ পরামর্শদান

অপ্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা

Rogens এর প্রবর্তিত অপ্রত্যক্ষ পরামর্শদানের বিশেষ কয়েকটি সুবিধা আছে সেগুলি হল –

  1. পরামর্শদাতা ব্যক্তিগত বিকাশে পুণ্য সহায়তা দেওয়া সম্ভব হয়। এই পরামর্শ দান প্রক্রিয়া ব্যক্তির ব্যক্তিত্বের পরিবর্তনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
  2. এই পরামর্শদান প্রক্রিয়া কেন্দ্রবিন্দু হল পরামর্শগ্রহীতা পরামর্শদাতা নয়, ফলে পরামর্শ গ্রহীতা নিজের কাজ নিজ উদ্যোগে করতে এবং সমস্যা সমাধানে সক্ষম হয়।
  3. এই পরামর্শদানে ব্যক্তির অনুভূতিমূলক দিকের ওপর বেশি জোর দেওয়া হয়।
  4. কোন পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয় না, ফলে পরামর্শদাতা পদ্ধতিটি সহজ ও জটিলতা মুক্ত থাকে।
  5. এরফলে মানসিক প্রতিবন্ধতা দূর করা হয়ে থাকে। এতে পরামর্শদাতা তার নিজের মনের অবচেতনে লুকিয়ে থাকা অনুভূতিটিকে প্রকাশ করতে সক্ষম হয়।
  6. এই পরামর্শদানে পরামর্শগ্রহীতার পরামর্শদানের বিভিন্ন কৌশল চেয়ে তার দৃষ্টিভঙ্গির উপর বেশি জোর দেওয়া হয়।

অপ্রত্যক্ষ পরামর্শদানের এই সব সুবিধা বা ধনাত্মক দিক থাকলেও এর অনেক অসুবিধা বা ত্রুটি আছে সেগুলি হল –

অপ্রত্যক্ষ পরামর্শদানের অসুবিধা

  1. এটি অত্যন্ত ধীর ও সময় সাপেক্ষ পদ্ধতি। এখানে কাউন্সিলার ও কাউন্সেলিকে অনেকটা সময় একান্ত কাটাতে হয়। স্কুলে বা কলেজে অনেক ছাত্র-ছাত্রীর ভিড়ে এই ধরনের কাউন্সেলিং করা সম্ভব হয় না।
  2. এই প্রক্রিয়ায় পরামর্শ গ্রহীতা কে প্রয়োজনীয় তথ্য সরবরাহে ব্যাপারটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়।
  3. অনেক সময় অল্প বয়সী ছেলে মেয়েরা নিজেদের মনের কথা ঠিক ভাবে অনুভব করতে পারে না, বা বলতে পারেনা বলে কাউন্সিলিং ভুল পথে পরিচালিত হবার আশঙ্কা থেকে যায়।
  4. এই পরামর্শ দানের জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয়। বাস্তবে এই ধরনের বিশেষজ্ঞ সংখ্যা খুবই কম।
  5. যারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে না, বা সমস্যার দায়িত্ব বহন করতে পারে না তাদের ক্ষেত্রে এই পদ্ধতি মোটেই কার্যকরী নয়।
  6. অপ্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়ায় ব্যক্তির আচরণে অনুভূতিমূলক নির্ধারকের ওপর  বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং মানব আচরণের বৈদিক এবং জ্ঞানমূলক দিকগুলির উপেক্ষা করা হয়েছে। 

About the author

Saddam Hossein
As a Content writer, publisher, as well as creator, and i create informative content which help you.

Post a Comment

If you have any Questions, please let us know in the comments below.