সপ্তদশ শতকের জনসংখ্যাগত সংকট বলতে কী বোঝ?
> সপ্তদশ শতকে একাধিক যুদ্ধ, মহামারী ও অর্থনৈতিক সংকটের কারণে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়। সমগ্র ইউরোপের জনসংখ্যা পূর্ববর্তী শতকের তুলনায় অল্প বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এটিকে ঐতিহাসিকেরা সপ্তদশ শতকের ‘জনসংখ্যাগত সংকট’ বলে অভিহিত করেছেন।